রাত থেকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বাড়বে দুর্যোগ৷

দশমী চলে গেলেও কলকাতা নগরীতে এখনও সর্বত্র সেই পূজোর ভিড়। একাদশীতেও বিভিন্ন প্যান্ডেলে শেষ দফায় পূজো দেখে নিচ্ছেন কলকাতাবাসীরা। তবে, আর হয়তো বেশীক্ষণ নয়, কারণ আগামী কয়েক ঘন্টাতে ফের জোর বৃষ্টির পূবার্ভাস জানালো আবহাওয়া দফতর। দিনভর ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন এলাকা। এরমধ্যেই ফের এই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গবাসীদের চিন্তা বাড়াচ্ছে পূজোর শেষ মুহূর্তে।

ওড়িশা এবং উত্তরবঙ্গে অবস্থান করা দুটি ঘূর্ণাবর্তের দরুণ প্রচুর জ্বলীয়াবাষ্প প্রবেশ করেছে রাজ্যে। যার দরুণ আজ সারাদিন নাগারে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে। যদিও উত্তরবঙ্গে এখনও অবধি তেমন ভারী বর্ষণের খবর নেই। তবে গতকাল রাতে অতিভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর যে, এই জোরা ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েক ঘন্টার মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, হওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলাগুলোতে৷ এছাড়াও রাত থেকে আগামীকালও চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত।

দিঘাতে ইতিমধ্যেই পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সমুদ্র সৈতকে নিয়োগ করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনীও৷ যা পরিস্থিতি তাতে বলা যায় যে, আগামীকাল অর্থাৎ পূজোর শেষ লগ্নও কাটতে চলেছে দুর্যোগের মধ্যেই। তবে আগামীকালের পর থেকে অবশ্য আবহাওয়া উন্নতির কিছুটা আশা দেখতে পেয়েছেন আবহাওয়াবিদরা।

আরও অন্যান্য খবর