বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করে রাজ্যের তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি মসনদ দখলের পর থেকেই বাংলা জুড়ে শুরু হয় অশান্তি। দিকে দিকে বিজেপি-সিপিএম কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকরা।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও রাজ্যে অশান্তি অব্যাহত ছিল। প্রাণভয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে যান বিজেপি কর্মী সমর্থকরা।
আরও পড়ুন-গুরুতর উপসর্গ থাকা রোগীদের RT-PCR পরীক্ষায় অগ্রাধিকার দিতে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর
যেরকম বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর হামলার আশঙ্কায় বীরভূমের বিভিন্ন জায়গা থেকে নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে ছিলেন কয়েক হাজার বিজেপি কর্মী।
এরই মধ্যে আজ ঈদের দিনে সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা এলাকায় প্রায় ১০০ বিজেপি কর্মীকে আশ্বস্ত করে বাড়িতে ফেরালেন তৃণমূল সমর্থকরা। রীতিমতো মিষ্টিমুখ করিয়ে তাঁদের বাড়ি পৌঁছে দেন শাসকদলের কর্মীরা। তবে এই সাধু উদ্যোগের পিছনে শর্তও দিয়েছে তাঁরা। তৃণমূলে যোগদান করতে হবে। আর তবেই মিলবে বাড়ি ফেরার অনুমতি।
আরও পড়ুন-করোনা যুদ্ধে ময়দানে দাদার সৈনিকরা! সৌরভের নেতৃত্বে রাজ্যের ৮ জেলায় চালু হচ্ছে কোভিড কেয়ার সেন্টার
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই স্পর্শকাতর বীরভূমে ঘরছাড়া কয়েক হাজার। বিভিন্ন জায়গায় শিবির তৈরী করে তাঁদের রেখেছে দলীয় নেতৃত্ব। বাড়ি ফিরলে আক্রান্ত হওয়ার আশঙ্কায় এলাকাছাড়া তারা। এরই মধ্যে ঘরছাড়াদের ঘরে ফেরানো হল তৃণমূলের উদ্যোগে। এদিন শুক্রবার ইদের দিন সিউড়ি ২ নম্বর ব্লকের কোমায় ১০০জন বিজেপি কর্মীকে বিভিন্ন জায়গা থেকে এনে বাড়িতে পৌঁছে দেয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। মোটরসাইকেল, টোটোয় করে বিজেপি কর্মীদের অস্থায়ী ঠিকানা থেকে গ্রামে নিয়ে যাওয়া হয়। তার পর মিষ্টিমুখ করিয়ে তৃণমূলে যোগদানের শর্তসাপেক্ষে পৌঁছে দেওয়া হয় বাড়িতে।





