তিনি নিজের সাহায্যের কথা পাঁচ কান করতে চান না। আর তাই না জানতে পেরে মানুষ সমালোচনা করতেও ছাড়েনা।
করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই এই লড়াইয়ে সক্রিয় হয়ে উঠেছিলেন বলিউডের বিগ বি। এই মারণ ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু থেকেই বিভিন্ন ভাবে সাহায্য করছেন অভিনেতা।
আরও পড়ুন-করোনা যুদ্ধে ময়দানে দাদার সৈনিকরা! সৌরভের নেতৃত্বে রাজ্যের ৮ জেলায় চালু হচ্ছে কোভিড কেয়ার সেন্টার
তবে এবার তাঁর সাহায্য কিছুটা অন্যরকমের। মানুষের পাশে দাঁড়াতে এবার শাহেনশাহ্ পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনার ব্যবস্থা করেছেন বলে খবর। নিজের ব্লগের মাধ্যমে খবরটি প্রকাশ্যে এনেছেন তিনি। অমিতাভ বচ্চন সেখানে উল্লেখ করে জানিয়েছেন, পোল্যান্ডের কনসাল তাঁকে তাঁর ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি অক্সিজেন কনসেনট্রেটর দিতে চেয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব তৎক্ষণাৎ নাকচ করে দিয়েছিলেন অভিনেতা। ভারতে তীব্র অক্সিজেন সংকটের মাঝে যে সব প্রতিষ্ঠানে অক্সিজেনের ঘাটতির জন্য চিকিৎসায় ব্যাঘাত ঘটছে, সে সব জায়গায় অক্সিজেন কনসেনট্রেটর আনার ইচ্ছাপ্রকাশ করেন। অমিতাভের কথা শোনার পরেই ওই কনসাল অভিনেতাকে পোল্যান্ডের একটি কোম্পানির খোঁজ দেন। সেখানে অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করা হচ্ছে। সেই কোম্পানির সন্ধান পাওয়ার পরেই তড়িঘড়ি সেখান থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর কেনার ব্যবস্থা করেন অভিনেতা।
আরও পড়ুন-গুরুতর উপসর্গ থাকা রোগীদের RT-PCR পরীক্ষায় অগ্রাধিকার দিতে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর
তবে শুধু তাই নয়, ২০টি ভেন্টিলেটর কেনার ব্যাবস্থাও করেছেন এই প্রবীণ অভিনেতা। সেগুলির মধ্যে ১০টি ইতিমধ্যেই বৃহন্মুম্বই মিনিসিপ্যাল কর্পোরেশন এবং কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১০টি ভেন্টিলেটর চলতি মাসের শেষের দিকেই চলে আসবে বলে জানিয়েছেন অভিনেতা।





