চলে গেল বুলবুল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-এর

ইতিমধ্যেই আজ সকাল থেকেই বুলবুল পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ এর দিকে যেতে শুরু করেছে। বাংলাদেশ হয়ে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ কম শক্তিশালী হয়ে আচড়ে পড়বে ত্রিপুরা-য়।

তাই গতকাল রাতে বুলবুল পশ্চিমবঙ্গ-এর বিভিন্ন উপকূলবর্তী এলাকায় ক্ষতিসাধণ করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাসমেলা উপলক্ষ্যে তার কোচবিহার সফর পিছিয়ে দেওয়ার ঘোষণা করেন আজ।

আগামী ১৩ই নভেম্বর ২০১৯ রাসমেলা উপলক্ষে কোচবিহারে আসার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু ওইদিন তিনি হেলিকপ্টার-এ সুন্দরবন সংলগ্ন জায়গা গুলো ঘুরে দেখবেন। ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করবেন। বসিরহাট থেকে সন্দেশখালি পর্যন্ত তার ঘুরে দেখার কথা রয়েছে। আগামীকাল, সোমবার তিনি কাকদ্বীপ, ক্যানিং, নামখানা ও বকখালি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর