বাংলা উচ্চারণে সমস্যা, শুটিং সেটে সকলের মাঝেই তৃণার হাতে বর্ণপরিচয় ধরিয়ে দিয়েছিলেন প্রযোজক

তৃণা সাহা, টেলিপাড়ার বেশ জনপ্রিয় নাম। অভিনয়ের প্রথম থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এখন অবশ্য মানুষ তাঁকে গুনগুন নামেই বেশি চেনে। তবে তাঁর এই সাফল্যের সিঁড়ি ওঠার গল্প এতটাও সহজ ছিল না। একসময় এমনও হয়েছে যে বাংলা উচ্চারণে সমস্যা থাকার কারণে সকলের সামনেই তাঁর হাতে বর্ণপরিচয় ধরিয়ে তা পড়তে বলেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী।

আরও পড়ুন- জন্ম ইস্তক স্টার! সোশ্যাল দুনিয়ায় ভাইরাল রাজপুত্র ইউভানের মন মাতানো হাসির ভিডিও

স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনায় ‘খোকাবাবু’ ধারাবহিকে অভিনয় দিয়ে টেলি জগতে পথ চলা শুরু তৃণার। কিন্তু সেই সময় সমস্যা ছিল তৃণার বাংলা উচ্চারণে। এদিকে কাজের সঙ্গে একেবারেই আপোষ করতে রাজী নন প্রযোজক। তাই সরাসরি তৃণার হাতে ধরিয়ে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ‘বর্ণপরিচয়’। তবে এ নিয়ে কোনও অভিমান ছিল না তৃণার। বরং তিনি সর্বসমক্ষে বারবার বলেছেন যে, তাঁর অভিনয়ের উন্নতির পিছনে স্নেহাশিস চক্রবর্তীর অবদানের রয়েছে।

সহকারী পরিচালক হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তৃণা। অপর্ণা সেনের ‘আরশিনগর’ থেকে শুরু পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে সহ-পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। তৃণা আগেই জানিয়েছিলেন, সৃজিত মুখোপাধ্য়ায় ও অপর্ণা সেনের কাছ থেকে পরিচালনার ব্যাপারে অনেক কিছু শিখেছেন তিনি। বর্তমানে অভিনয় করলেও তাঁর ইচ্ছা পরিচালনা করার।

আরও পড়ুন- চোখে মুখে ফুটে উঠেছে যৌন আবেদন! চোখের চাহনি দিয়েই অনুরাগীদের ঘায়েল করলেন ‘দেশের মাটি’র শ্রুতি

স্টার জলসার ‘খড়কুটো’ ধারাবাহিকের জন্য রীতিমতো অডিশন দিয়ে নির্বাচিত হয়েছিলেন তৃণা। এই ধারাবাহিকে তাঁর অভিনীত ‘গুনগুন’ চরিত্রটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। গুনগুনকে খুব সহজেই আপন করে নিয়েছেন তারা।

RELATED Articles