চোখে মুখে ফুটে উঠেছে যৌন আবেদন! চোখের চাহনি দিয়েই অনুরাগীদের ঘায়েল করলেন ‘দেশের মাটি’র শ্রুতি

বেশ কিছু স্বপ্ন বুকে নিয়ে কাটোয়া থেকে কলকাতার পাড়ি দেন শ্রুতি দাস। পড়াশোনা করতে কলকাতায় আসা হলেও তাঁর আসল স্বপ্ন ছিল মডেলিং দুনিয়ায়। আর খুব তাড়াতাড়ি একটা সুযোগও এসে গেল। আর প্রথম অডিশনেই কেল্লাফতে। শ্রুতি সুযোগ পেয়ে গেলেন জি বাংলার ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের নাম ভূমিকায়।

অল্পদিনের মধ্যেই নিজের দক্ষ অভিনয়ের সঙ্গে শ্রুতি জয় করে নিয়েছেন সকল দর্শকের মন। শ্রুতি অভিনীত এই ধারাবাহিকটি অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাও যেন মানুষ মনে রেখেছেন তাদের ত্রিনয়নীকে। তবে বর্তমানে স্টার জলসা খ্যাত ‘দেশের মাটি’ ধারাবাহিকে নোয়ার চরিত্রে অভিনয় করছেন শ্রুতি। এই ধারাবাহিকের মধ্য দিয়ে ফের জনপ্রিয় হয়েছেন তিনি।

আরও পড়ুন- ‘তেরা মুঝসে হ্যায় পহেলা কা নাতা কোই’, করোনায় মরণাপন্ন মাকে গান গেয়ে চিরবিদায় জানালেন সোহম

দেশের এই কঠিন পরিস্থিতিতে ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শ্রুতিও রয়েছেন। অবশ্য শ্রুতি এখন করোনা মুক্ত। খারাপ সময় কাটিয়ে উঠেছেন তিনি। এই টেলি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত। তাঁর গায়ের রং মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় তাঁকে।

মাঝে মধ্যেই বেশ অপ্রস্তুত প্রশ্নের মুখোমুখিও হতে হয় শ্রুতিকে। কিছুদিন আগেই সহবাস নিয়ে নোংরা ইঙ্গিত করা হয় অভিনেত্রীকে। তবে অত্যন্ত চতুরতার সঙ্গে সেই পরিস্থিতি সামাল দেন শ্রুতি। তাঁর অভিনয়ই বলে দেয় তিনি লম্বা রেসে ঘোড়া।

সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় শ্রুতি। মাঝেমধ্যেই নানান ভিডিও, ছবি শেয়ার করেন তিনি। তা সে হতে পারে তাঁর নাচের ভিডিও বা লিপ সিঙ্ক করা কোনও গানের ভিডিও। সম্প্রতিও একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন- নিজের রেকর্ড নিজেই ভাঙছে ‘মিঠাই’, ফের সবার শীর্ষে মোদক পরিবার, বাকিরা কে কোথায়?

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

এই ভিডিওতে বেশ বোল্ড অবতারে দেখা গিয়েছে তাঁকে। চোখে মুখে ফুটে উঠেছে যৌন আবেদন। তাঁর চোখের চাহনিই যে কোনও পুরুষকে ঘায়েল করতে যথেষ্ট। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে সুনিধি চৌহানের গান ‘আই ডোন্ট নো, হোয়াট টু ডু’। শ্রুতির এই সাহসী ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

RELATED Articles