জন্ম ইস্তক স্টার! সোশ্যাল দুনিয়ায় ভাইরাল রাজপুত্র ইউভানের মন মাতানো হাসির ভিডিও

জন্মের পর থেকেই মিডিয়ার নজর কেড়েছে রাজ-শুভশ্রী দম্পতির পুত্র ইউভান চক্রবর্তী।
গত ১২ই সেপ্টেম্বর শহরের একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় তার। এরপর থেকেই ধীরে ধীরে মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে পুচকে ইউভান। কখনও তাকে দেখা যায় দিদির সঙ্গে খুনসুটি করতে, কখন‌ও মায়ের কোলে চুপটি করে ঘুমিয়ে থাকতে, কখন‌ও বা আবার ঠাকুমার কোলে আদর খেতে।

আরও পড়ুন- ‘তেরা মুঝসে হ্যায় পহেলা কা নাতা কোই’, করোনায় মরণাপন্ন মাকে গান গেয়ে চিরবিদায় জানালেন সোহম

 

বেশ ক্যামেরা ফ্রেন্ডলিও সে। ক্যামেরার দিকে তাক করে ইতিমধ্যেই ভালো রকম পোজ দিতে শিখে গেছে ইউভান। তাঁকে ঘিরে প্রায়শ‌ই নিত্য নতুন ভিডিও ভাইরাল হয়।

আরও পড়ুন- নিজের রেকর্ড নিজেই ভাঙছে ‘মিঠাই’, ফের সবার শীর্ষে মোদক পরিবার, বাকিরা কে কোথায়?

এবার ফের ইউভানের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওটি শেয়ার করেছে রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি পাণ্ডে। ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট ইউভান খলখলিয়ে হাসছে। ঘুরে বেড়াচ্ছে গোটা বিছানায়। তবে আপাতত বেশ সুন্দর হামাগুড়ি দিতে শিখেছে সে হামাগুড়ি দিতে দিতেই দিদির সঙ্গে খেলায় মেতেছে পুঁচকে ইউভান। আর তাঁর দিদি সৃষ্ঠি কাতুকুতু দিয়ে তাঁর আনন্দ আর‌ও বাড়িয়ে দিচ্ছে। তবে সে মিষ্টি মুহূর্ত অন্যদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেনি ইভানের দিদি। ভাইয়ের অনাবিল হাসির সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে নেটদুনিয়ায় প্রকাশ করেছে সৃষ্টি। আর যা এখন ভাইরাল।

RELATED Articles