একজন আদর্শ স্ত্রী, একজন দায়িত্বশীল মা ও একজন ভালো পুত্রবধূর তকমা তো আগেই পেয়েছেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন ১৪ বছর পার করেছে। কিন্তু এই দাম্পত্য জীবনে সেভাবে কখনও কোনও বিতর্কের কথা সামনে আসেনি।
তবে সিনেমায় সেভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সক্রিয় ঐশ্বর্য। এবার বিবাহবার্ষিকীর দিন ফের একবার লাইমলাইটে উঠে এলেন এই দম্পতি। তাদের দাম্পত্য জীবনে কোনও বিতর্ক না থাকলেও অভিষেকের নিজের জীবনে মাঝেমধ্যেই বিতর্ক লেগে থাকে।
আরও পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সঙ্গম, ধর্ষণের অভিযোগে মামলা দায়ের কঙ্গনার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে
কখনও তাঁকে তাঁর বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করা হয়, আবার কখনও বা তাঁকে দেগে দেওয়া হয় ‘বেকার’ বলে। তবে এই সমস্ত মন্তব্যই বেশ দক্ষতার সঙ্গে সামলান বচ্চন-পুত্র। এবার ফের এক বিতর্কের সম্মুখীন হলেন তিনি।
একটি ঘটনার এক ঝলকের ভিডিও অভিষেক শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে এক অনুরাগী হাতে প্ল্যাকার্ড নিয়ে ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব জানাচ্ছেন। এই বিষয়টি নজরে যায় জুনিয়র বচ্চনের। ঐশ্বর্য ও অভিষেক তখন বিদেশে।
আরও পড়ুন- সে কী! অভিনয় ছেড়ে এবার কন্ডোম বিক্রি করবেন নুসরত?
এই বিয়ের প্রস্তাব দেখে কোনওভাবেই রেগে যাননি অভিষেক। বরং, বেশ নরম সুরেই বলেন, “দুঃখিত, ঐশ্বর্য আমাকে বিয়ে করেছে”। অনুরাগীর বিয়ের আবদার ও স্বামীর এই পাল্টা জবাবে বেশ আপ্লুত হয়েছিলেন ঐশ্বর্য। সেই পুরনো ভিডিও ফের একবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।





