তন্ত্র মন্ত্র দ্বারা শ্রীময়ীকে বশ করতে চাইছেন রোহিত, নেটিজেনদের কটাক্ষের শিকার রোহিত সেন

নানান চ্যানেলে নানান ধারাবাহিকই তো চলে। কিন্তু এর মধ্যে মানুষের মনে দাগ কেটে যায় খুব অল্প সংখ্যকই। ‘শ্রীময়ী’ও এমনই একটি ধারাবাহিক। তবে প্রথম থেকেই নানান সমালোচনার মুখে পড়েছে এই ধারাবাহিক। কখনও শ্রীময়ী, কখনও জুন আন্টি আবার কখনও রোহিত সেন। তবে রোহিত সেন চরিত্রটিকে বেশ ভালবেসেই এসেছে দর্শক। রোহিত সেনকে নিয়ে নানান মানুষের নানান মত।

আরও পড়ুন- ‘ঐশ্বর্যকে আমার চাই’, ভক্তের এই প্রস্তাবে অভিষেক যা করেছিলেন, শুনলে চমকে যাবেন

শ্রীময়ীর সেই রোহিত সেনই এবার সমালোচনার মুখে। নেটিজেনদের মতে, রোহিত সেন এবার তন্ত্র মন্ত্র বা কালো জাদুর সাহায্যে বশ করতে চাইছেন অনিন্দ্যর প্রাক্তন স্ত্রী শ্রীময়ীকে। কেউ কেউ লিখছেন, “রোহিতদা এভাবেই চেষ্টা করে যান, একদিন ফল পাবেনই” । মজা করে আবার কেউ রোহিতের মন পড়ে ফেলেছেন এবং বলছেন, “রোহিত আঙ্কেল (মনে মনে): হে বিধাতা আমাকে তুমি ছোটু আর শ্রীময়ীকে কেন দিঠি বানালে না”?। নেটিজেনদের একাংশ আবার এমন চিন্তাধারাকে ধিক্কার জানিয়েছে।

কিন্তু রোহিতকে নিয়ে কেন এমন ধারণা?

আসলে নেটিজেনদের মতে, অনেক কিছু করে, অনেক টাকা খরচা করেও শ্রীময়ীকে কাছে টানতে পারেননি রোহিত সেন। তাই এবার হয়ত রোহিত শ্রীময়ীকে পেতে তন্ত্র মন্ত্রের আশ্রয় নেবেন, এমনটাই ধারণা সকলের।

এই ধারাবাহিক অনুযায়ী, রোহিত সেনের কলেজ জীবনের প্রথম প্রেম হলেন শ্রীময়ী। কিন্তু সেই প্রেম পূর্ণতা পায়নি। বহু বছর পর বিদেশ থেকে দেশে ফেরেন তিনি। ফের সামনাসামনি রোহিত-শ্রীময়ী। জানতে পারেন বান্ধবীর জীবনের গল্প। এরপর সবদিক থেকেই শ্রীময়ীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন রোহিত। প্রথমের দিকে অস্বীকার করলেও, পরে সেই সাহায্য নেন শ্রীময়ী।

আরও পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সঙ্গম, ধর্ষণের অভিযোগে মামলা দায়ের কঙ্গনার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে

তবে নেটিজেনদের একাংশের প্রশ্ন, টাকা গ্রহণ করলেও প্রেম কেন গ্রহণ করছে না শ্রীময়ী? তাই শ্রীময়ীকে অনেকেই লোভী বলেও কটাক্ষ করছেন।এর সঙ্গে সহানুভূতি দেখিয়েছেন রোহিত সেনকে। কেউ কেউ আবার রোহিত সেনের তুলনা করেছেন ‘কাকলি ফার্নিচারস’ এর সঙ্গে। তবে সবার মনে একটি প্রশ্ন বেশ ঘুরপাক খাচ্ছে যে শেষ পর্যন্ত রোহিত সেন আর শ্রীময়ীর কি মিল হবে?

RELATED Articles