Cyclone Yaas: আমফানের বর্ষপূর্তিতে বাংলায় আসছে ঘূর্ণিঝড় যশ, মোকাবিলায় ২০টি বিপর্যয় দল গঠন কলকাতা পুলিশের

সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় তাওতের তাণ্ডবে বিপর্যস্ত ভারতের একাংশ। দিল্লি সহ বেশ কিছু জায়গায় এখনও চলছে বিপুল পরিমাণ বৃষ্টি। এরই মাঝে আশঙ্কার খবর বাংলা ও উড়িষ্যার জন্য।

ক্ষয়ক্ষতি চিহ্ন এখনও চারিদিকে স্পষ্ট। এরইমধ্যে বার গতবছরের ঘূর্ণিঝড়ের বর্ষপূর্তিতে রাজ্যে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে এক ঘূর্ণিঝড়। আগামী ২২শে মে নাগাদ উত্তর আন্দামান সাগর ও পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সোমবার তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

আমফানের স্মৃতিকে ধরে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হল উপকূলরক্ষী বাহিনী । সেইসঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সারল কলকাতা পুলিশও। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ২০টি বিপর্যয় মোকাবিলা দল। প্রতিটি দলে রাখা হচ্ছে ৫ জন করে সদস্য। আমফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাড়ানো হচ্ছে দলের সংখ্যা l

সতর্ক থাকতে বলা হয়েছে রিভার ট্র্যাফিক পুলিশকে। গঙ্গাবক্ষে বাড়ানো হবে নজরদারি। আগামীকাল চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে।

সেইসঙ্গে প্রস্তুত রাখা হয়েছে গাছ কাটার অত্যাধুনিক যন্ত্র। যাতে ঝড়ে গাছ উপড়ে পড়লে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলা সম্ভবপর হয় ।

RELATED Articles