চুপিসারে জবাকে বিয়ে সারলেন নোবেল, ছবি প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়

নোবেল ও জবা ওরফে পল্লবী শর্মা, এই দুজনকে নিয়েই নেট পাড়ায় চর্চার অন্ত নেই। কোনও না বিষয়ে বারবার চর্চায় থাকেন দুজন। একজন টেলিভিশনের অভিনেত্রী তো অন্য একজন বাংলাদেশের গায়ক। এবার এই দুজনের যাত্রাপথ যেন কোথাও একটা মিলে গেল।

সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এই জবা ও নোবেল বিয়ে করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, জবা ও নোবেল একটাই মালা পরে রয়েছেন।

আরও পড়ুন- ফের গরীবের মসীহা সোনু সুদ! যুবকের আর্তিতে তাঁকে চাকরি দিয়ে সাহায্য করলেন অভিনেতা 

এই ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করে, এও কী সম্ভব? এঁরা দুজন বিয়ে করে নিল? চুপিসারে বিয়ে করেছেন এঁরা?

 ছবিটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এই ছবিতে নানান মানুষ নানান কমেন্ট করেন। কেউ লিখেছেন, “আহারে শেষ পর্যন্ত মানসিক রুগী সামলানোর দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় জবা বৌদি”। আবার কেউ লেখেন যে, “বিগত ১০ বছর ধরে স্টার জলসার যা যা কীর্তি দেখিয়েছেন, আরও আগেই ওনার নোবেল পাওয়া উচিত ছিল”।

তবে আসল সত্যিটা হল, না এঁরা বিয়ে করেননি। আজকের বর্তমান যুগে টেকনোলজির জন্য সব কিছুই সম্ভব। একজনের জায়গায় অন্যজনের মুখ বসিয়ে ভালয় মানুষকে বোকা বানানো যায়। এক্ষেত্রেও তাই-ই হয়েছে।

আসলে, গতবছর নোবেল তাঁর বোনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। এ ছবিতে নোবেল ও তাঁর বোনকে একটি ফুলের মালাকেই গলায় দিয়ে ছবি তুলতে দেখা যায়।

চুপিসারে জবাকে বিয়ে সারলেন নোবেল, ছবি প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়

আরও পড়ুন- প্রথমবার আমের স্বাদ পেল ইউভান, খাওয়ার থেকে বেশি গায়েই মাখল রাজ-পুত্র

সেই ছবিকেই এডিট করে, নোবেলের বোনের মুখের জায়গায় জবা ওরফে পল্লবী শর্মার মুখ বসিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক ব্যক্তি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন যে, “কাউকে না জানিয়ে জবা বৌদি বিয়েটা করেই ফেলল”। সেই ছবিই এখন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়।

আরও অন্যান্য খবর