জলসা তো আছেই, এবার নতুন একটা দোতলা বা ডুপ্লেক্স ফ্ল্যাটই কিনে ফেললেন অমিতাভ বচ্চন। ফ্ল্যাটটির আয়তন প্রায় ৫,১৮৪ স্কোয়ারফিট। সব আগে থেকে ঠিকঠাক ছিল। এবার শুধু খাতায়-কলমে বাড়ি হস্তান্তর হলো। মুম্বাই শহরে বিক্রির একটাই মাত্র আস্তানা “জলসা।” তবে এবার সেখানে জুড়লো মুম্বাইয়ের আন্ধেরি এলাকার এই ফ্ল্যাটটি। অ্যাপার্টমেন্টের ২৭ ও ২৮ তলা নিয়ে তৈরি হচ্ছে এই ডুপ্লেক্স , সঙ্গে থাকছে ছয়টি গাড়ি পার্কিং – এর জায়গা । এই বাড়ির স্কোয়ারফিট পিছু দাম পড়ছে।
এই ফ্ল্যাটটির দাম পড়েছে আনুমানিক ৩১ কোটি টাকা। তবে ফ্ল্যাটের হ্যান্ডওভার এখনই নয় , চাবি পেতে বেশ খানকটা সময় লাগবে । কারণ ভবনটি এখনও নির্মীয়মান।
আরও পড়ুন- বোল্ড লুকে ইনস্টাগ্রামে ধরা দিলেন সিরিয়ালের প্রতিবাদী “মোহর”, দেখে নিন ছবি
জানা গেছে, শুধুমাত্র আমিতাভ বচ্চন নয়, এই একই বিল্ডিং এ ফ্ল্যাট নিচ্ছেন আরও বেশ কয়েকজন সেলিব্রিটি। এই একই বিল্ডিং – এ ফ্ল্যাট নিয়েছেন সানি লিওনিও । তবে তাঁর ডুপ্লেক্স নয়। ২৮ মার্চ তিনি এই বাবদ দিয়েছেন ১৬ কোটি টাকা।






