আদালতে কামাল করেছেন, বন্দিদশা থেকে ফিরে আইনজীবী কল্যাণকে বিরিয়ানি পাঠালেন ফিরহাদ হাকিম

নারদ কান্ডে তৃণমূলের দুই মন্ত্রীসহ এক বিধায়ক এবং এক প্রাক্তনীকে গ্রেফতার করেছিল সিবিআই। আর সতীর্থদের আইনী প্যাঁচ থেকে বাঁচাতে নাগাড়ে লড়ে গিয়েছিলে তৃণমূলের অন্য সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতকক্ষে দাঁড়িয়ে ঝাঁঝালো সওয়াল করেন সতীর্থদের হয়ে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টাতেই মঞ্জুর হয়েছে জামিন। তাঁর এই অবদান ভোলেননি মন্ত্রী ফিরহাদ হাকিম।

কল্যান বাবু যে বিরিয়ানি খেতে বড্ড ভালোবাসেন। আর সেই কারণেই রাজ্যের মন্ত্রী হয়ে আইনজীবীর বাড়িতে বিরিয়ানি পাঠালেন তিনি। একেবারে এক হাঁড়ি গরম বিরিয়ানি। আর বিরিয়ানি পেয়ে যারপরনাই আপ্লুত কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- মুসলিম দেশ থেকে নিপীড়িত হয়ে আসা সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করল মোদী সরকার 

তবে এটা তিনি আশা করেননি। কারণ তাঁর মনে হয় সতীর্থের জন্য লড়াই করাটা তাঁর কর্তব্য। কিন্তু ফিরহাদের ভাবনা অন্যই। যে দাদা তাঁর জন্য এতটা করেছেন তাঁর পছন্দের খাবারটা তিনি পাঠাতে পারেন। আর তাই যেমন ভাবনা তেমন কাজ।

তাঁরা দুজনই রাজনৈতিক সহযোদ্ধা। অনেকটা পথ একসঙ্গে চলেছেন। ভাঙা-গড়া সবটা একসঙ্গেই দেখেছেন। তাইতো সিবিআই কে তুলে নিয়ে যেতেই ঝাঁপিয়ে পড়েন কল্যাণ। ছিনিয়ে আনেন জয়। আর তার জন্যই ফিরহাদের এই ছোট্ট উপহার!

আরও অন্যান্য খবর