ফেসবুক প্রোফাইল বন্ধ করে দেওয়া হল স্বস্তিকার, সোশ্যাল মিডিয়ায় চরম বিরক্তি প্রকাশ করলেন অভিনেত্রী

ফেসবুক প্রোফাইল উড়িয়ে দেওয়া হয়েছে ‘কি করে বলব তোমায়’ খ্যাত অভিনেত্রী স্বস্তিকা দত্তের। কোনও এক নেটিজেন রিপোর্ট করেছেন তাঁর প্রোফাইলে, এর জেরেই এমন কাণ্ড হয়েছে। ইনস্টাগ্রামে এসে সকলকে এই বার্তা দেন অভিনেত্রী।

আরও পড়ুন- একাধিক প্রেম, লিভ-ইন, পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ানো কী নুসরতের জন্য টাইমপাস? জানুন অভিনেত্রীর প্রেমিকের সংখ্যা

চরম অসন্তুষ্ট হয়েছে স্বস্তিকা। তা ধরা পড়ল তাঁর গলার স্বরেই।নিজের অনুরাগীদের তিনি এমন আশ্বাসও দেন যে খুব তাড়াতাড়িই আবার ফেসবুকে ফিরবেন তিনি। তবে ততদিন ইনস্টাগ্রামেই নিজের অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখবেন স্বস্তিকা।

গতকাল, শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও করে স্বস্তিকা জানান যে, ফেসবুকে তাঁর নামের একটি ভুয়ো প্রোফাইল তৈরি করা হয়েছিল। তিনি সেই প্রোফাইলের ছবি দিয়ে তাঁর বন্ধু ও অনুরাগীদের অনুরোধ করেন, যাতে ওই ভুয়ো প্রোফাইলে তারা রিপোর্ট করেন।

কিন্তু ব্যাপারটা হয়ে গিয়েছে উল্টো। কেউ একজন ইচ্ছাকৃত ভাবে স্বস্তিকার আসল প্রোফাইলটিতেই রিপোর্ট করেন। আর এর জেরেই নিষ্ক্রিয় হয়ে যায় তাঁর আসল ফেসবুক প্রোফাইলটিই। তবে স্বস্তিকা জানিয়েছেন যে তাঁর দল এই বিষয়ে কাজ করছে। খুব তাড়াতাড়ি কোনও একটা সমাধান সূত্র ঠিক বের করবেন তারা।

আরও অন্যান্য খবর