মিঠাইয়ের কাছে ‘উচ্ছেবাবু’ হলেও সিড ওরফে আদৃত এখন অধিকাংশ বাঙালি মেয়েরই ক্রাশ, রইল তাঁর আসল পরচিয়

কিছুদিন আগেই শুরু হয়েছে ‘মিঠাই’ নামের ধারাবাহিকটি। অল্পদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। এখন যদিও ধারাবাহিকে দেখানো হচ্ছে মিঠাই ও সিডের ডিভোর্স পর্ব। তারা দুজন সত্যিই কী আলাদা হয়ে যাবে? এই নিয়েই এখন শুরু হয়েছে বিতর্ক।

মিঠাই ও সিডের মধ্যেকার খুনসুটি, ঝগড়া বেশ উপভোগ করে দর্শক। এই ধারাবাহিকে মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু ও সিডের ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায়। এই আদৃত রায়ই এখন বাঙালি মেয়েদের ক্রাশ হয়ে উঠেছে। হ্যাঁ, এই গোমড়ামুখো সিডই।

আরও পড়ুন- ফেসবুক প্রোফাইল বন্ধ করে দেওয়া হল স্বস্তিকার, সোশ্যাল মিডিয়ায় চরম বিরক্তি প্রকাশ করলেন অভিনেত্রী

আসলে, আদৃত নিজের অভিনয় জীবন শুরু করেন বড় পর্দা দিয়েই। ২০১৮ সালে অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ‘নূরজাহান’ ছবি দিয়েই অভিনয়ে আত্মপ্রকাশ আদৃতের। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যায় পূজা চেরী রায়।

 এই বছরই আবার ‘প্রেম আমার ২’তেও অভিনয় করেন আদৃত। এখানেও অভিনেত্রী পূজা। পূজা ও আদৃতের অনস্ক্রিন রসায়ন মনে ধরে দর্শকের। ২০১৯ সালে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন আদৃত। সেই বছরই রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ ছবিতে বেশ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় আদৃতকে।

আরও পড়ুন- একাধিক প্রেম, লিভ-ইন, পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ানো কী নুসরতের জন্য টাইমপাস? জানুন অভিনেত্রীর প্রেমিকের সংখ্যা

এরপর ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে ছোটো পর্দায় নিজের কেরিয়ার শুরু করেন আদৃত। শুধুমাত্র অভিনয়ই নয়, আদৃত অত্যন্ত সুন্দর গানও করেন। সেই প্রমাণ মেলে আদৃতের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও। তা এইরকম একটা ছেলের জন্য মেয়েরা পাগল যে হবেই, তা তো আর বলার অপেক্ষা রাখে না।

RELATED Articles