শুভেন্দু’র পর দিল্লি উড়ে গেলেন সৌমিত্র, অর্জুন, নিশীথ! অন্ধকারে রাজ্য নেতৃত্ব

কেন্দ্রীয় ডাকে তড়িঘড়ি সোমবার রাতে রাজধানী উড়ে গিয়েছিলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তিনি যখন দিল্লিতে বসে বৈঠক করছেন সেই মুহূর্তেই পশ্চিমবঙ্গ থেকে দিল্লি গেলেন বিজেপি আর‌ও ৩ নেতা। অর্জুন সিং, সৌমিত্র খাঁ এবং নিশীথ প্রামানিক।

গতকাল অর্থাৎ মঙ্গলবার দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বৈঠক হয়। দিল্লিতে শুভেন্দুর সঙ্গে বৈঠক করেন অমিত শাহ্ ও জেপি নাড্ডা। দারাজ হঠাৎই কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দিল্লিতে বৈঠকে তলব করা হল এই তিন নেতাকে। লক্ষ্যণীয় বিষয় হল, এই তিনজনই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

হয়ত বাংলায় তৃণমূল কংগ্রেসের কাছে এমন বিশাল অঙ্কে পরাজয়ের ময়নাতদন্ত করতেই তাঁদের এই জরুরি তলব। তবে এ বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। পরাজয়ের কারণ খুঁজতেই এই জরুরি তলব বলে সূত্রের খবর। তাছাড়া পরবর্তী ক্ষেত্রে রাজ্যে কিভাবে এগোনো হবে তার রণকৌশলও ঠিক হতে পারে।

আরও পড়ুন-কাল শাহ্ আজ মোদী! প্রধানমন্ত্রীর সঙ্গে ৪৫ মিনিট বৈঠক সারলেন শুভেন্দু!

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সমালোচনা করে টুইট করেন তৃণমূল ত্যাগী বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এর পরিপ্রেক্ষিতে রাজীবকে কড়া জবাব দেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। কেন্দ্রীয় তলব যদি এই কারণে হয়ে থাকে তাহলে বাকি দুই নেতাকে কেন ডাকা হল? উঠছে প্রশ্ন!

মমতাকে হারাতেই দলে শুভেন্দু’র এত কদর বেড়ে যাওয়ায় বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে রাজ্য বিজেপির অন্দরে! সেই ক্ষোভ প্রশমনেই কী বাকি তিন নেতাকে ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে।

RELATED Articles