গতকালই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের ডাকে দিল্লি গিয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তিনি। বাংলায় বিজেপির পরবর্তী রণকৌশল, করোনা মোকাবিলা, যশ ঘূর্ণিঝড়ের ত্রাণ বিতরণ ইত্যাদি বিষয়ে গতকাল কথা হয় বলে জানা যায়।
আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বৈঠক করলেন তৃণমূল ত্যাগী এই বিজেপি নেতা।
এদিন অর্থাৎ বুধবার বেলা ১২ টা নাগাদ ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছান পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে ৪৫ মিনিটের ৪৫-এর বৈঠক সেরে বেরিয়ে যান।
এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে, কোন বিষয় এবং কী নিয়ে কথা হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। তবে বিজেপি সূত্র জানিয়েছে, রাজ্যের আইন-শৃ্ঙ্খলা পরিস্থিতি, বিজেপির অভ্যন্তরে কোন্দল নিয়ে মোদীর সঙ্গে কথা বলতে পারেন শুভেন্দু। সঙ্গে দু’জনের আলোচনায় বাংলায় ভোট-পরবর্তী কৌশল নিয়েও আলোচনার সম্ভাবনা আছে।