চরিত্র বদল! ফেলনা’র জায়গায় এল পটল! তীব্র ক্ষোভ নেটিজেনদের

চলতি বছরের নতুন সিরিয়াল ‘ফেলনা’। স্টার জলসায় সম্প্রচারিত এই সিরিয়াল ইতিমধ্যেই বেশ জনপ্রিয় । নাম ফেলনা হলেও সিরিয়ালের চিত্রনাট্য বেশ জমজমাট।

তবে এবার একটি বিশেষ কারণে এই সিরিয়াল নেটিজেনদের রোষের মুখে পড়েছে। এতদিন পর্যন্ত এই সিরিয়ালে ফেলনার চরিত্রে অভিনয় করছিলেন মেঘান চক্রবর্তী। এই শিশু অভিনেত্রী আগে কাদম্বিনী সিরিয়ালে ছোট্ট বিনির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন।

আরও পড়ুন- শুট ফ্রম হোম পার্থক্য গড়ল টিআরপি তালিকায়! নামলো খড়কুটো, কী চমক দিল মহাপীঠ তারাপীঠ?

কিন্তু এবার এই সিরিয়ালের ঘন ঘন লিপ নেওয়ার ঠেলায় সরতে হচ্ছে তাঁকে। তাঁর পরিবর্তে আসছে সেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়া হিয়া দে ওরফে পটল কুমার গানওয়ালা’র পটল‌ সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই সিরিয়ালের প্রোমো। এই সেখানে দেখা যাচ্ছে হিয়া কে। আর এরপর থেকেই নেটিজেনরা কটাক্ষ করতে শুরু করেছে সিরিয়াল কে।‌

আরও পড়ুন- ফের মসীহা সোনু! ১৬-১৭টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবেন অভিনেতা, কাজ শুরু সেপ্টেম্বরেই

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

এই চরিত্র পরিবর্তনে‌ বেশ অসন্তুষ্ট দর্শকরা। সোশ্যাল মিডিয়া পেজ ভরে গেছে নেগেটিভ কমেন্টে। দর্শকদের দাবি মেঘানকে মিস করেছেন তাঁরা। মেঘানের বাদ পড়া প্রসঙ্গে নেটিজেনদের বক্তব্য ‘ মেঘানের কপালটাই খারাপ আগেরবার লকডাউনে প্রথমা কাদম্বিনী থেকে বাদ গেল এখন ফেলনা থেকে, ওকে খুব ভালো লাগতো..বাই দ্যা ওয়ে সিরিয়ালটা তিন মাসের মধ্যে দুটো বড় বড় লিপ নিয়ে নিল..তা বলি এখন ফেলনাতে কত সাল চলছে’। একই সঙ্গে পটল ওরফে হিয়ার আগমনেও অসন্তুষ্ট নেটিজেনরা‌। 

আরও অন্যান্য খবর