‘তুমি গর্বের সঙ্গে উদযাপিত’, ভালোবাসার লিঙ্গবৈষম্য দূর করতে Pride Month-এ বিশেষ বার্তা দিলেন মিমি

সমাজের নানান সমকামী, উভয়কামী, রূপান্তরিত মানুষদের সমর্থনে তাদের সম্মান জানিয়ে এই জুন মাসে উদযাপন করা হয় Pride Month। এবার তাদের পাশে দাঁড়িয়েই, তাদের উদ্দেশ্যে ভালোবাসার বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

আসলে, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নিজেদের অধিকার স্থাপনের জন্য দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছেন এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষেরা। সমাজে যে সকলেরই ভালোবাসার, ভালো থাকার সমান অধিকার রয়েছে, তা স্থাপন করার জন্যই এই সম্প্রদায়ের লড়াই। এই কারণে তাদের এই লড়াইকে কুর্নিশ জানাতে জুন মাসকে Pride Month হিসেবে পালন করা হয়।

আরও পড়ুন- নিজেকে আমূল পাল্টে ফেলল ‘মিঠাই’, উষ্ণ অবতারে নেট দুনিয়ায় আগুন ধরাচ্ছেন সৌমিতৃষা 

অভিনেত্রী মিমি চক্রবর্তীর মতে সকলেরই ভালোবাসার সমান অধিকার আছে। এই বিষয়ে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওটি শুট হয়েছে তাঁর নিজের ফ্ল্যাটেরই ছাদে। এই ভিডিওর ক্যাপশনে মিমি লিখেছেন, “যাদের আমি চিনি না চিনি না, কারোর সঙ্গে আমার হয়ত দেখা হয়েছে বা হয়নি, কিন্তু তোমাদের সকলের জন্য জানাতে চাই তোমরা গর্বের সঙ্গে উদযাপিত”।

এই কথাগুলো যে মিমি সমকামী, উভয়কামী ও রূপান্তরিত মানুষদের উদেশ্যেই বলেছেন, তা বেশ স্পষ্ট। নিজের পোস্টে Pride Month লেখাটিও উল্লেখ করেছেন তিনি। মিমির এই ভিডিওর শেষে ছিল আরও একটি বিশেষ বার্তা, “ভালোবাসা তো ভালোবাসাই হয়”। মিমি মনে করেন, সকলের ভালোবাসার স্বাধীনতা থাকা উচিত। কিন্তু আমাদের সমাজ এখনও পুরোপুরি বদলায়নি যে সকলে এই বিষয়টিকে মন খুলে সমর্থন করবে। তবে মিমির আশা, একদিন এমন একটা সময় আসবে যখন সকলে এটা মেনে নেবে আর ভালোবাসা নিশ্চয় একদিন নিজের পথ খুঁজে নেবে।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

শুধু এই ভিডিওই নয়, কিছুদিন আগেও Pride Month নিয়ে মিমি এটি ছবি পোস্ট করেন। সেখানেও তিনি এই বার্তাই দিয়েছিলেন, ‘ভালোবাসা তুমি গর্বের সঙ্গে উদযাপিত’। আরও একটি বার্তা যা জ্বলজ্বল করছিল, তা ছিল, “ভালোবাসা তো ভালোবাসাই হয়”।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

আরও পড়ুন- স্বামীর পরিচয় ছেড়ে তিনি এখন নুসরতের “সহবাস সঙ্গী”, সোশ্যাল মিডিয়ায় হতাশার বহিঃপ্রকাশ নিখিলের

মিমির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁর অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির নানান মানুষ। সকলেই এই বিষয়টিকে সমর্থনও করেছেন। সমাজের দৃষ্টিভঙ্গি যে ধীরে ধীরে বদলাচ্ছে, তারও খানিক আভাস মিলল এই থেকেই।

RELATED Articles