নিজেকে আমূল পাল্টে ফেলল ‘মিঠাই’, উষ্ণ অবতারে নেট দুনিয়ায় আগুন ধরাচ্ছেন সৌমিতৃষা

এমন বেশ কিছু কিছু ধারাবাহিক রয়েছে, যা সহজেই দর্শকের মন ছুঁয়ে যায়। ‘মিঠাই’ ধারাবাহিকটিও তাদের মধ্যেই একটি। প্রথম থেকেই বেশ জনপ্রিয় হয়েছে মিঠাই। গত দু’মাস ধরে এই ধারাবাহিক টিআরপির তালিকায় প্রথম স্থান অধিকার করে আসছে।

এই ধারাবাহিকে মূল চরিত্র হল মিঠাই ও সিদ্ধার্থ। তাদের খুনসুটি, ঝগড়াঝাঁটি ও শেষ পর্যন্ত তা কীভাবে ভালোবাসার রূপ নেবে, এই নিয়েই ধারাবাহিকের গল্প। মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ও সিদ্ধার্থ অর্থাৎ সিডের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা আদৃত রায়কে।

আরও পড়ুন- বাথটাবে শুয়ে কাকে ইশারা করছেন মিমি? মুহূর্তে ভাইরাল অভিনেত্রীর আবেদনী ছবি

বাংলার জনপ্রিয় মিষ্টি মনোহরাকে ফের বাংলায় ফিরিয়ে আনাই এই ধারাবাহিকের উদ্দেশ্য। গল্পে ঘটনাচক্রে মিঠাইয়ের বিয়ে হয় কলকাতার প্রসিদ্ধ মিষ্টি প্রস্তুতকারক ব্যবসায়ী পরিবার মোদক পরিবারের ছেলে সিডের সঙ্গে। তবে সিড বিয়েতে বিশ্বাসী নয়। আপাতত, ধারাবাহিকে চলছে মিঠাই-সিডের ডিভোর্স পর্ব। কিন্তু মনে হচ্ছে মিঠাইয়ের প্রতি একটু একটু নরম হচ্ছে সিড। তাহলে কী শেষ পর্যন্ত তাদের ডিভোর্সটা হবে?

এদিকে মিঠাই ওরফে সৌমিতৃষা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিজের নানান ছবি, ভিডিও মাঝেমধ্যেই নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। আর তাঁর ছবি বা ভিডিও পোস্ট হওয়া মানেই তা নিমেষে ভাইরাল হয়ে যাওয়া।

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। তাতে একেবারে মিঠাইয়ের খোলস ছেড়ে আধুনিক অবতারে সকলকে চমকে দিলেন সৌমিতৃষা। এই ভিডিওটি যে লকডাউনের আগের, তা বেশ স্পষ্ট। তাঁর এই উষ্ণ অবতারে আগুন ধরেছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন- স্বামীর পরিচয় ছেড়ে তিনি এখন নুসরতের “সহবাস সঙ্গী”, সোশ্যাল মিডিয়ায় হতাশার বহিঃপ্রকাশ নিখিলের 

ভিডিওতে দেখা যাচ্ছে, দূর থেকে কেউ হেঁটে আসছেন, সামনে আসতেই সে স্পষ্ট হয়ে উঠল। কে সে? হ্যাঁ, সৌমিতৃষাই তো। ভিডিওতে অভিনেত্রী ক্যাপশন দিলেন “তুমি না আসা পর্যন্ত সবকিছু ধোঁয়াশাই থাকবে”। অন্যান্য ছবি বা ভিডিওর মতো তাঁর এই ভিডিওটিও বেশ ভাইরাল হয়েছে।

আরও অন্যান্য খবর