আশার আলো খুঁজছেন মিমি, প্রিয়জনের শরীর খারাপে মানসিকভাবে বিধ্বস্ত অভিনেত্রী

মিমি চক্রবর্তী, টলিউডের এক অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। বরাবরই শক্ত হাতে সমস্ত পরিস্থিতি সামলেছেন তিনি। কিন্তু বিপদ যেন তাঁর পিছুই ছাড়ে না। কিছুদিন আগেই এক প্রিয়জনকে হারিয়েছেন তিনি। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের এক বিপত্তি। নিজের অত্যন্ত প্রিয়জনের অসুস্থতা ভাবাচ্ছে অভিনেত্রীকে।

কিছুমাস আগেই নিজের সন্তান সমতুল্য, নিজের পোষ্য চিকুকে হারিয়েছেন মিমি। ক্যানসারে আক্রান্ত হয় সে। একথা মিমিই জানান সোশ্যাল মিডিয়ায়। চিকুকে চিকিৎসার জন্য বেঙ্গালুরুতেও নিয়ে গিয়েছিলেন মিমি। কিন্তু শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন- ১৫ বছরের দাম্পত্যে ইতি! বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন আমির খান ও কিরণ রাও

এরপরই অভিনেত্রীর বাবা আক্রান্ত হন করোনায়। তবে এখন তিনি সুস্থ। এমনকি, কিছুদিন আগেই নিজের ঠাকুমাকে চিরতরে হারান তিনি। এমনই পরিস্থিতি ছিল যে নিজের ঠাকুমাকে শেষ বিদায়ও জানাতে পারেননি তিনি।

এরই মধ্যে সপ্তাহ খানেক আগেই কসবার ভুয়ো টিকাকরণ কেন্দ্র থেকে টিকা নেন মিমি। তাঁর জন্যই যদিও সেই ভুয়ো টিকাকরণ কেন্দ্রের ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব ধরা পড়ে। কিন্তু টিকা নেওয়ার দু’দিন পরই বেশ অসুস্থ হয়ে পড়েন মিমি। প্রচণ্ড পেট ব্যাথায় কার্যত কাহিল হয়ে পড়েন অভিনেত্রী। তবে এখন তিনি অনেকটা সুস্থ।

যখনই আমরা ভাবি যে এবার হয়ত আমাদের জীবনে সব ঠিক রয়েছে, তখনই আবার সব যেন কেমন এলোমেলো হয়ে যায়। তেমনটাই হয়েছে মিমি চক্রবর্তীর সঙ্গেও। তাঁর প্রিয় পোষ্য চিকু তাঁকে ছেড়ে চলে যাওয়ার অন্য একজন তাঁর জীবনে আসে।

একটি ছোট্ট বাচ্চা, যাকে দেখে মনে হয় যেন চিকুরই ছোটবেলা। চিকুকে ধরে রাখতে পারেননি তিনি। কিন্তু ছোট্ট এই সদস্যকে নিয়ে যেন চিকুর দুঃখ কিছুটা লাঘব করতে চেয়েছিলেন মিমি। সবসময় আগলে রেখেছেন তাঁকে।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

কিন্তু ভাগ্যের পরিহাস! সেই ছোট্ট পোষ্যটিও বেশ অসুস্থ হয়ে পড়ল। একথাও সোশ্যাল মিডিয়ায় জানান মিমি। এত কিছু বিপদ সামলে ফের এক বড় বিপদের মুখোমুখি তিনি। কোথায় কীভাবে আশার আলো পাবেন তিনি, প্রশ্ন রেখেছেন সকলের কাছে।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

একথা জানার পর সকলেই মিমিকে সাহস জুগিয়েছেন। সকলে তাঁর পাশে রয়েছেন, এমনটাই জানিয়েছেন তাঁর বন্ধু থেকে শুরু করে তাঁর অনুরাগীরাও। মিমি নিজেও নিজেকে কথা দিয়েছেন যে তিনি আজ পর্যন্ত হার মানেন নি, আর ভবিষ্যতেও মানবেন না। তাঁর এই লড়াইয়ে সকলে তারা সঙ্গে রয়েছেন।

আরও অন্যান্য খবর