মুকুলের বাড়িতে রাজীব, তৃণমূল নেতার স্ত্রী বিয়োগে শোকার্ত পরিবারের পাশে বিজেপি নেতা

গতকালই খবর আসে যে তৃণমূল নেতা মুকুল রায়ের স্ত্রী প্রয়াত হয়েছেন। চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন তিনি/ মুকুলের স্ত্রীর মৃত্যুর পর আজ তাঁর বাড়িতে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি এখনও পর্যন্ত বিজেপি সদস্য হলেও কোথাও গিয়ে যেন গেরুয়া শিবিরের সঙ্গে মিশতে পারছেন না রাজীব।

এদিন মুকুল রায়ের বীজপুরের বাড়িতে হাজির ছিলেন একাধিক তৃণমূল নেতা-কর্মী। উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুনীল সিংও।

আরও পড়ুন- পাঁচ বছরে কর্মসংস্থান হবে দেড় কোটি, ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব, প্রস্তাবিত রাজ্য বাজেটে থাকছে অনেক চমক

এদিন মুকুলের বাড়ি যাওয়া প্রসঙ্গে রাজীব বলেন, “অনেকদিন ধরে মুকুলবাবুর সঙ্গে আমার পরিচয়। তাঁর স্ত্রীর সঙ্গেও বহুবার দেখা হয়েছে। কলকাতার হাসপাতালে যখন তিনি ভর্তি ছিলেন, তখন দু-একবার গিয়েছি। উনি মারা গিয়েছেন। খুবই বেদনাদায়ক ঘটনা। আমি শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি”। একইসঙ্গে তিনি বলেন, “শুভ্রাংশুর সঙ্গেও তাঁর কথা হয়েছে। তাঁর মাতৃবিয়োগ হয়েছে। সত্যিই খুব বেদনাদায়ক”।

বলে রাখি, চলতি বছরের জানুয়ারি মাসে তৃণমূলের সমগে সমস্ত সম্পর্ক ক্ষুণ্ণ করে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ভোটেও দাঁড়িয়েছিলেন নিজের পুরনো কেন্দ্র ডোমজুড় থেকেই। কিন্তু জিততে পারেননি। যে ডোমজুড় থেকে তৃণমূলে থাকাকালীন তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন, সেই কেন্দ্রেই বিজেপির হয়ে গো-হারান হেরে যান রাজীব।

আরও পড়ুন- ‘এবার বাবাকে বলো কর্মসূচী নিন’, শুভেন্দুকে উদ্দেশ্য করে মন্তব্য পার্থর, শাসক-বিরোধী তরজায় উত্তাল বিধানসভা

ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে দুরত্ব বাড়াতে থাকেন রাজীব। বিজেপির নানান ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। শুধু তাই-ই নয়, বিজেপির নানান সিদ্ধান্তের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। কিছুদিন আগেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দেখাও করেন তিনি। গুঞ্জন ওঠে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার। রাজ্য রাজনীতিতে শুরু হয় চর্চা।

RELATED Articles