১০৮ কেজি লঙ্কার গুঁড়ো মেশানো জলে স্নান করলেন পুরোহিত! কারণ জানলে অবাক হবেন আপনিও

কথায় আছে, ভক্তিতেই শক্তি। কিন্তু এমন কিছু ঘটনা মানুষ ঘটায় যে তখন সেটা অন্ধবিশ্বাস বলেই মনে হয়। এবার সেরকমই একটি ঘটনা ঘটল যা শুনে চক্ষুচড়কগাছ সকলের।

দূর থেকে লঙ্কার ঝাঁজে দাঁড়াতে পাচ্ছিলেন না ধরমপুরীর কেউই। কিন্তু সেই জলই গায়ে ঢেলে নিজেকে শুদ্ধ করলেন ধরমপুরীর এক পুরোহিত। কার্যত এক অভাবনীয় দৃশ্য দেখা গেল এই দিন। ধরমপুরীর নাদাপানাহাল্লি গ্রামের মন্দিরের পুরোহিত এই কাণ্ড ঘটিয়ে অবাক করলেন সকলকে। প্রত্যেক বছরই এই মন্দিরে অমাবাসাইয় দিনটি পালন হয়। তামিল ক্যালেন্ডার অনুসারে এই দিনটি পালন হয়ে থাকে বেশ ধুমধাম করে। গ্রামের দেবতা পেরিয়া কারুপ্পাস্বামীর পুজো করা হয়।

এই দিন চলতি বছরেও তার অন্যথা হয়নি। প্রতিবারের মতো এবারও দুধ ও লঙ্কার গুঁড়ো দিয়ে পুজো দেওয়া হয়েছে দেবতাকে। এই পূজার নৈবেদ্য হিসেবে থাকে মদ ও সিগার।

রীতি মেনে ভক্তদের সমস্যা শুনে থাকেন মন্দিরের পুরোহিত গোবিন্দন। এরপর লঙ্কা যজ্ঞ হয় এবং ১০৮ কেজি লঙ্কার গুঁড়ো জল ঢালা হয় তাঁর গায়ে। এই গ্রামের মানুষদের বিশ্বাস এইভাবে স্নান করলে অশুভ শক্তি দূর হয়। যেখানে লঙ্কার ঝাঁজে ভক্তরা টিকতে পারছিলেন না আশেপাশে। সেখানে ওই লঙ্কার জলে স্নান করলেন পুরোহিত কারণ সৌভাগ্য আসবে।

পরে তাঁকে সাধারণ জলে স্নান করানো হয়। কিন্তু আগে তাঁকে ওই লঙ্কার জল দিয়েই স্নান করানো হয়। মানুষের বিশ্বাসের জোরে আরো কত কিছুই না ঘটবে এই পৃথিবীতে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles