মুকুল রায় কীভাবে পিএসির চেয়ারম্যান হলেন? স্পিকারকে প্রশ্ন হাইকোর্টের, তলব হলফনামা

মকুল রায়কে কীভাবে পিএসির চেয়ারম্যান পদে বসানো হল, এই বিষয় নিয়ে এবার বিধানসভার স্পিকারকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট। শুধু তাই-ই নয়, আগামী ১২ই আগস্টের মধ্যে স্পিকারের কাছে হলফমানা তলব করল আদালত।

একুশের নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই ফের নিজের পুরনো দল তৃণমূলে ফিরে গিয়েছিলেন মুকুল রায়। তবে বিজেপির বিধায়ক পদ ছাড়েন নি তিনি। কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির হয়ে ভোটে জিতেছিলেন তিনি। তিনি দল ছাড়ার পর তাঁকে বিধায়ক পদ থেকে হটাতে উঠেপড়ে লেগেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন- এবার ‘বালি মাফিয়া’ নিয়ে দলের বিরুদ্ধে সরব মনোরঞ্জন ব্যাপারী, নাম উঠল ‘যুব নেতার’ অনুগামীর

এই নিয়ে কিছুদিন আগেই দ্বিতীয় দফার শুনানি হয়েছে বিধানসভায়। তবে এই মামলার দ্রুত নিষ্পত্তি চাইছে বিজেপি। এই কারণে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপি পরিষদীয় দলের তরফে।

এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, “রাজ্যসভায় ওপেন ব্যালটে ভোট দিলে অন্য রাজ্যে অভিযোগ করতে হয় না। পরের দিনই বিধায়ক পদ বাতিল হয়ে যায়। এ রাজ্যে গত ১০ বছরে একটাও দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে শুনানির নিষ্পত্তি হয় সেজন্য আদালতের হস্তক্ষেপ চাওয়ার চিন্তাভাবনা করেছি। অগাস্ট মাসেই এটা করব”।

আরও পড়ুন- ‘মাস্টার প্ল্যান ছাড়া কোনও ভাবেই ঘাটালকে রক্ষা করা সম্ভব নয়, কেন্দ্রকে বারবার বলেও কাজ হয়নি’, অভিযোগ মমতার

অন্যদিকে আবার বিধানসভার স্পিকারের দাবী, মুকুল রায় এখনও খাতায়-কলমে বিজেপির বিধায়ক। এই কারণেই তাঁকে পিএসির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। বিরোধীদের আপত্তিতে কোনও আমলই দেন নি তিনি। এর প্রতিবাদে বিধানসভার নানান কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বিজেপির বিধায়করা। এই বিষয় নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। এবার সেই মামলাতেই স্পিকারের হলফনামা তলব করল হাইকোর্ট।

RELATED Articles