উত্তরবঙ্গে বিজেপির প্রভাব বিস্তার, কেন্দ্রের ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হল রাজবংশী নেতা অনন্ত মহারাজকে

উত্তরবঙ্গকে নিজেদের দখলে করতে তৎপর কেন্দ্র সরকার। এই ঙ্কারনে রাজবংশী নেতা অনন্ত মহারাজকে কেন্দ্রের তরফে দেওয়া হল ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি এমনটা ঘোষণা করা হয়েছে। এরপর এই রাজবংশী নেতা বড় কোনও পদ পেতে পারেন বলেও মনে করা হচ্ছে।

একুশের নির্বাচনের আগে থেকেই বিজেপির সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে অনন্ত রায়ের। অসমে তাঁর বাড়িতে গিয়ে বৈঠকও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক-সহ আরও নানান বিজেপি শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন- অভিনব প্রতিবাদ কংগ্রেস নেতার, বানান শেখার জন্য দিলীপ ঘোষকে পাঠানো হল বর্ণপরিচয়

এবার সেই অনন্ত রায়কেই দেওয়া হল ওয়াই প্লাস নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর থেকে এক নির্দেশিকা জারি করে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এর জেরে বিজেপিতে যে অনন্ত রায়ের গুরুত্ব বেশ বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

একে তো বিজেপি শীর্ষ নেতৃত্বদের সঙ্গে একাধিক বৈঠক, তাদের সঙ্গে চলাফেরা, আর এবার কেন্দ্রের ওয়াই প্লাস নিরাপত্তা, এই সব মিলিয়ে পরবর্তীকালে যে অনন্ত রায় বিশেষ গুরুত্বপূর্ণ কোনও পদ পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের তরফে, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।a

RELATED Articles