বড় উদ্যোগ কলকাতা পুরসভার, এবার থেকে সারাবছর তৈরি করা যাবে স্বাস্থ্যসাথী কার্ড

একুশের নির্বাচনের আগে যে প্রকল্পটি সকলের মুখে মুখে ফিরছিল, তা হল স্বাস্থ্যসাথী। এবার এই প্রকল্পকে সকলের কাছে পৌঁছে দিতে ও কার্ডে কোনও সমস্যা থাকলে, তা সমাধান করতে এবার বড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা।

এবার কলকাতার একটি নির্দিষ্ট কেন্দ্রে সারাবছরই স্বাস্থ্যসাথী কার্ড তৈরির পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে। আগামী ২০শে আগস্ট থেকে পুরভবনের সামনে রক্সি সিনেমা হলের দোতলায় এই কেন্দ্র চালু হবে, এমনটাই জানালেন পুরসভার মুখ্যপ্রশাসক তথা পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- ‘দেশটা সবার নিজের’, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গান লিখে ঐক্য ও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

পুরসভা সূত্রের খবর অনুযায়ী, এই কেন্দ্র থেকে স্বাস্থ্যসাথী কার্ড ও আধার কার্ড তৈরি করা যাবে। সকলের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। সপ্তাহে ৬ দিন এই কেন্দ্রে উক্ত দুই কার্ড তৈরি ও সংশোধন করবেন পুরকর্মীরা।

এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান, “‌মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে শুরু হওয়া ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে স্বাস্থ্যসাথীর আবেদন যেমন নেওয়া হচ্ছে সেটা চলবে। আর সারাবছরই কার্ড তৈরি বা সংশোধনের কাজও হবে। অনেকের নামের বানান ভুল বা ঠিকানা ভুল হয়েছে, তাঁদের কার্ডও এখানে সংশোধন করা হবে”।

এই স্বাস্থ্যসাথী কার্ড এখনও অনেকেই পান নি। আবার পেলেও অনেক হাসপাতাল এই কার্ড নিতে রাজী হচ্ছে না। এই সমস্যার সমাধানের উদ্যোগ নিল কলকাতা পুরসভা। এর জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকা প্রয়োজন যেখানে এসে মানুষ নতুন কার্ড বানাতে বা পুরনো কার্ড সংশোধন করতে পারবে। এই কারণে আগামী ২০শে আগস্ট থেকে হগ মার্কেটের অফিসটি রক্সিতে স্থানান্তরিত করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি জন্য।

আরও পড়ুন- চালু হবে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস, স্বাধীনতা দিবসে ১০০ লক্ষ কোটির গতিশক্তি প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

উপযুক্ত নথি জমা দিয়ে নতুন কার্ড তৈরি থেকে পুরনো কার্ডের সংশোধন সবই হবে এখানে। তবে পোস্ট অফিস বা ব্যাঙ্কে যেমন ন্যূনতম অর্থ জমা দিতে হয় এখানেও তাই করতে হবে। কারণ, আধার কার্ড তৈরি বা সংশোধনের কাজ করবে কেন্দ্রীয় সরকারের থেকে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। কলকাতা পুরসভা শহরের সাধারণ নাগরিকদের স্বার্থে রক্সির দোতলা এবং হাই স্পিড ব্রডব্যান্ড ব্যবহার করতে দেবে। এর জেরে নাগরিকরা উপকৃত হবেন।

আরও অন্যান্য খবর