তালিবানের সঙ্গে আরএসএসের তুলনা জাভেদ আখতারের, অবিলম্বে ক্ষমা চাইতে হবে, হুঁশিয়ারি বিজেপি নেতার

তালিবানের সঙ্গে রাষ্ট্রীয় সেবক সঙ্ঘ অর্থাৎ আরএসএসের তুলনা করেন বর্ষীয়ান শিল্পী জাভেদ আখতার। এই নিয়ে নেটিজেনদের একাংশ প্রতিবাদে সরব হয়েছেন। এবার জাভেদের এই মন্তব্য নিয়ে ময়দানে নামল বিজেপি।

বিজেপি নেতা রাম কদম দাবী করেন যে জাভেদ আখতারের এমন মন্তব্যের জন্য তাঁকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। তিনি হুঁশিয়ারি শানিয়ে বলেন যে জাভেদ আখতার যদি হাত জোড় করে ক্ষমা না চান। তাহলে তাঁর ছবি মুক্তি আটকে দেওয়া হবে।

আরও পড়ুন- বাম ও কংগ্রেসের তরফে তালিবানদের ভরপুর সমর্থন করা হচ্ছে, দাবী বিজেপি নেতার

বিজেপি মুখপাত্র রাম কদমের মতে, জাভেদের এই মন্তব্য যে শুধুমাত্র লজ্জাজনক তাই-ই নয়, তালিবানের সঙ্গে আরএসএসের তুলনা করে তিনি নানানা মানুষের ভাবাবেগে আঘাত করেছেন। যারা আরএসএসের মতাদর্শ মেনে চলেন, তাদের পক্ষে এমন মন্তব্য অত্যন্ত অপমানজনক বলেই মনে করেন বিজেপি নেতা।

ক্ষোভ উগড়ে রাম কদম বলেন, “যাঁরা সরকার চালাচ্ছেন, রাজধর্ম পালন করছেন, তাঁরাও সেই একই আদর্শে বিশ্বাস করেন। এই ধরনের মন্তব্য করার আগে তাই ভেবে দেখা উচিত ছিল”। এর পাশাপাশি তিনি প্রশ্ন রাখেন, “যদি সত্যিই আরএসএস-এর ভাবাদর্শ তালিবানের মতোই হত, তা হলে কি উনি এই ধরনের মন্তব্য করতে পারতেন”?

তাঁর এই মন্তব্যের জন্য জাভেদ আখতার যদি ক্ষমা না চান, তাহল এর পরিণতি কী হতে পারে, তা-ও স্পষ্ট করেন বিজেপি নেতা। তাঁর কথায়, “সঙ্ঘের যে সব কর্মী নিজেদের জীবন দেশকে উৎসর্গ করেছেন, তাঁদের কাছে উনি ক্ষমা না চাইলে মা ভারতীর মাটিতে তাঁর একটি ছবিও মুক্তি পাবে না”। তিনি এও জানান যে এই মন্তব্যের কারণে জাভেদের বিরুদ্ধে তিনি পুলিশে অভিযোগ করবেন।

উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে আরএসএস-কে তালিবানের সঙ্গে তুলনা করেন বর্ষীয়ান শিল্পী জাভেদ আখতার। তিনি বলেন, “তালিবান যেমন ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর এক দল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদের মানসিকতা এক রকম। সে তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু, যেই হোক না কেন”।

আরও পড়ুন- ফের পঞ্জশীরে মাসুদ বাহিনীর কাছে পর্যুদস্ত হল তালিবান, প্রতিরোধ বাহিনীর পাল্টা জবাবে শেষ ৭০০ জেহাদি

তিনি আরও বলেন, “তালিবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যাঁরা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাঁদের মানসিকতাও কিছু আলাদা নয়”।

RELATED Articles