লক্ষ্য উত্তরপ্রদেশের বিধানসভা! অযোধ্যায় এবার দীপাবলি উৎসবের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এই বছর অযোধ্যার দীপাবলি উৎসবের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই উৎসবের উদ্বোধন করে আসছেন। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবী, এবার এই দীপোৎসবের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী।

কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আসলে, ২০২২ সালে বিধানসভা নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে। এই নির্বাচনকে লক্ষ্য করেই এগোতে চাইছে বিজেপি। এই কারণে এমন ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- মন্দিরের উপর কোনও ব্যক্তির অধিকার নেই, মন্দির কেবল ভগবানেরই, ঈশ্বরই সম্পত্তির মালিক, রায় সুপ্রিম কোর্টের

আগামী ৩রা নভেম্বর শুরু হতে চলেছে দীপাবলি উৎসব। সংবাদমাধ্যমের দাবী অনুযায়ী, ওইদিনই অযোধ্যায় থাকবেন প্রধানমন্ত্রী। তাঁর সামনেই গিনিস রেকর্ডে নতুন নজির গড়তে এবার সাড়ে ৬ লক্ষ প্রদীপ জ্বালানোর পরিকল্পনা করছেন উদ্য়োক্তারা।

এই বিষয়ে অযোধ্যার উন্নয়ন পর্ষদের সহসভাপতি বিশাল সিং এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানান, “যদি প্রধানমন্ত্রী আবার অযোধ্যায় আসেন, নিঃসন্দেহে তা আমাদের জন্য সৌভাগ্যের। বিখ্যাত বলিউড শিল্প নির্দেশক নীতিন চন্দ্রকান্ত দেসার দীপাবলির মঞ্চকে সাজাতে একটি বিশেষ সেটের পরিকল্পনা করেছেন। তার রাজ্য সরকারের সম্মতির অপেক্ষায়। শিগগিরি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে”।

আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এর আগে বর্তমান যোগী সরকারের এই বছরই শেষ দীপাবলি। এই কারণে এই দীপাবলিকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে প্রধানমন্ত্রীকে এই রাজ্যে আনার পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- এখনও অব্যাহত ভোট পরবর্তী হিংসা, অর্জুন সিংয়ের বাড়ির সামনে পরপর বোমা, উত্তপ্ত ভাটপাড়া

উল্লেখ্য, গত ২৯শে আগস্ট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গিয়েছিলেন অযোধ্যা সফরে। রাম জন্মভূমি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি জানান, “রাম ছাড়া অযোধ্যা অযোধ্যা থাকে না। অযোধ্যার অস্তিত্ব সেখানেই যেখানে রাম আছেন। ভগবান রাম এই শহরের স্থায়ী বাসিন্দা”। শুধু তাই-ই নয়, তাঁর নিজের নামকরণের ক্ষেত্রেও রামায়ণের প্রভাবই ছিল বলেই জানান রামনাথ কোবিন্দ।

আরও অন্যান্য খবর