টলিউডের ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।দীর্ঘদিন ধরেই ছোটপর্দায় ধারাবাহিকে অভিনয় করছেন। তাঁর অভিনয় নিয়ে বেশ মুগ্ধ দর্শকরা। বর্তমানে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের জগদম্বার চরিত্রে অভিনয় করছেন তিনি।
স্বাভাবিকভাবেই অভিনেত্রীর অনুগামী সংখ্যাও বেড়েছে পাল্লা দিয়ে। তবে এর মধ্যেই সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী নিজেই।সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি কিছু ছবি পোস্ট করেছেন। আর সেখানেই নিজের আনন্দের খবর ভাগ করে নিয়েছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে নিজের বাম হাতের অনামিকাতে আংটি পরে আছেন। অর্থাৎ তবে কি বিয়ের পিঁড়িতে বসছেন? জল্পনা সত্যিই করে জানালেন তিনি এনগেজড। প্রেমিক তূর্জ সেনের সাথে সম্পর্ক প্রায় দুই বছরের।অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আছে।
তূর্জ সেন একেবারেই ইন্ডাস্ট্রির মানুষ নন। নিজেদের পারিবারিক ব্যাবসা আছে তার। ফলে ইন্ডাস্ট্রির বাইরের মানুষের সাথে সম্পর্কে এসে খুশি রোশনি। পাশাপাশি তিনি আরো জানান যে রেস্তোরাঁয় তাঁদের প্রথম দেখা হয়েছিল, আনুষ্ঠানিক ভাবে বিয়ের প্রস্তাব দিল তাঁর প্রেমিক সেই রেস্তোরাঁয় বসে।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন এনগেজড। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই স্বাভাবিকভাবেই শুভেচ্ছায় ভরে যায় কমেন্ট বক্স। অনুগামীরা শুভেচ্ছার ভরিয়ে দেন নতুন দম্পতিকে। এমনকি শুভেচ্ছা জানিয়েছেন রফিয়াত রশিদ মিথিলা, গৌরব চট্টোপাধ্যায়, রাজদীপ গুপ্ত সহ আরও অনেকে।
রোশনি-তূর্জ কবে বিয়ের পিঁড়িতে বসছেন সেই খবর অবশ্য এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত অতি উত্তম সিনেমায় রোশনি ভট্টাচার্যকে দেখা যাচ্ছে এ কথা আগেই জানিয়েছিলেন পরিচালক। এর মধ্যেই প্রেমিকের থেকে বিয়ের প্রস্তাব রীতিমতো খুশিতে দিন কাটাচ্ছেন অভিনেত্রী।





