টলিউডের এখন অন্যতম চর্চিত জুটি হলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। তাদের প্রেম কাহিনী এখন সব মহলেই পরিচিত। গত বুধবারই জানা গিয়েছে নুসরতের ছেলের পিতৃপরিচয়। নুসরতের ছেলের জন্ম সার্টিফিকেট অনুযায়ী নাম হল ঈশান জে দাশগুপ্ত। আর বাবার নাম দেবাশিস দাশগুপ্ত অর্থাৎ যশ দাশগুপ্ত।
তাদের দুজনকে নিয়ে আলোচনার অন্ত নেই। ঈশানের জন্ম সার্টিফিকেটে বাবা হিসেবে যশের নাম থাকার পর তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে তিনি কোনও মন্তব্য করতে রাজি হন নি।
তবে শুক্রবারের বারবেলায় নুসরত ও যশের ইনস্টাগ্রামে দেখা গেল বেশ কিছু ছবি। লোকেশন থেকে ব্যাকগ্রাউন্ড, সবটা দেখে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে তারা একইসঙ্গে ফটোশুট করেছেন। দুজনে এক ফ্রেমে ধরা না দিলেও তাদের আলাদা আলাদা ছবিতে ধরা পড়েছে তাদের রংমিলান্তি পোশাক। নুসরতকে দেখা গেল ঘন নীল রঙের পোশাকে, অন্যদিকে যশের পরনে দেখা গেল ব্লু ডেনিম ও গাঢ় নীল রঙের হুডি জ্যাকেট।
View this post on Instagram
এদিনের এই ফটোশ্যুটের ছবি পোস্ট করে নুসরত লিখলেন ভিটামিন বি থ্রি-র কথা, অর্থাৎ বিউটিফুল, ব্রিলিয়ান্ট এবং ব্রেভ যার অর্থ সুন্দরী, অসাধারণ এবং সাহসী। এই তিনটি বিশেষণ দিয়েই নিজেকে ব্যাখা করেছেন নতুন মাম্মা।
View this post on Instagram
অন্যদিকে নিজের ছবিতে যশ ক্যাপশনে লিখলেন, “আমার মনের মধ্যে রয়েছে কয়েক কোটি ভাবনা, তা সত্ত্বেও যদি তুমি আমায় প্রশ্ন কর তাহলে আমি শুধু হাসব…”। মনের ভিতর অনেক কথা জমা রয়েছে কিন্তু তা যে মুখ ফুটে তিনি কিছু বলতে চান না, সেকথাই ইঙ্গিতে জানিয়ে দিলেন যশ।





