যশের প্রথম প্রেমিকার নাম জানা আছে? একসময়ে সিডের ‘পিসিমণি’র প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা! ভাইরাল ভিডিও

ইদানিংকালে সংবাদ মাধ্যমের শিরোনাম তাঁকে ঘিরেই। বিতর্ক আর তিনি একে অপরের পরিপূরক। তাঁর কর্ম জীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়েই থাকে। কথা হচ্ছে ঈশানের বাবা তথা টলিউডের চর্চিত ও জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্তর।

বাংলা থেকে শুরু করে হিন্দি নানা ছবিতে কাজ করেছেন অভিনেতা। সম্প্রতি সামনে এসেছে নুসরাত জাহানের ছেলের বাবা তিনি। তা নিয়ে জল্পনার এমনিই শেষ নেই। পাশাপাশি আবার জানা গিয়েছে তাঁর একটি ৯-১০ বছরের পুত্রসন্তান আগেই রয়েছে। এদিকে খুব শীঘ্রই মুক্তি পাবে অভিনেতা ও এনা সাহার ছবি ‘চিনেবাদাম’। টলিউডের সমস্ত চর্চার মাঝেই কাজ করে চলেছেন তিনি। টলিউডের প্রায় প্রথম সারির সমস্ত নায়িকাদের সঙ্গেই কাজ করা হয়ে গিয়েছে তাঁর। তবে টলিউডের এই জনপ্রিয় নায়কের প্রথম ছবির নায়িকার খবর রেখেছেন কি কেউ? নাম জানলে অবাক হবেন।

ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই রয়েছেন যশ দাশগুপ্ত। বহু ছবিতে কাজও করেছেন তিনি। ২০০৭ সালে মুক্তি পেয়েছে অভিনেতার প্রথম বাংলা ছবি ‘পাগল প্রেমী’। সেই ছবিতে নায়িকা ছিলেন সিডের পিসিমণি ওরফে অর্পিতা মুখোপাধ্যায়। এই ছবিতে যশের সঙ্গে অর্পিতার পাশাপাশি অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তীও। কাহিনী ছিল ত্রিকোণ প্রেমের।

যশের প্রথম প্রেমিকার নাম জানা আছে? একসময়ে সিডের 'পিসিমণি'র প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা! ভাইরাল ভিডিও

অনেকেরই অজানা এই ছবি ছিল যশ দাশগুপ্তর প্রথম ছবি। ছবিতে অভিনেতার চরিত্রের নাম ছিল অজয়। অন্যদিকে অভিনেত্রীর চরিত্রের নাম ছিল গীতাঞ্জলি। ছবিটি ছিল তেলেগু ছবি আর্য’র রিমেক ভার্সন এবং অভিনেতা ছিলেন পার্শ্বচরিত্রে। বাংলার সঙ্গে ওড়িয়া ভাষাতেও বেরিয়েছে এই ছবি। যেখানে একইভাবে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে সিডের পিসিমণিকে।

এরপরই টলিউডের সিনেমা জগতে নাম করে ফেলেছেন যশ দাশগুপ্ত। পাশাপাশি কাজ করেছেন ধারাবাহিকেও। অন্যদিকে বেশ অনেক সিনেমায় কাজ করেছেন অর্পিতাও। এই মুহূর্তে ‘মিঠাই’ ধারাবাহিকে সিডের পিসিমণির ভূমিকায় দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী। তাঁর কথায় তিনি কোনদিনই গ্ল্যামারস অভিনেত্রী হতে আসেন নি এবং ইছাও ছিল না। কিন্তু যে একসময় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন ছবিতে, আজ সে টলিউডের জনপ্রিয় নায়ক। যার পিছনে সমালোচনার শেষ নেই। পাশাপাশি অভিনেতার প্রথম ছবির লুক দেখে অবাক হয়েছেন অনেকেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর