সিদ্ধার্থের ছবি এবার নিজের হাতে ট্যাটু করালেন শেহনাজের ভাই, নেটিজেনদের প্রশংসায় পঞ্চমুখ

মাত্র ৪০ বছর বয়সেই বলিউডে ইন্দ্রপতন ঘটেছে।হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার।গত ২রা সেপ্টেম্বর ঘুমের মধ্যেই তারার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা।

মৃত্যুর ২০দিন পেরিয়ে গেলেও অভিনেতাকে ভুলতে পারছেন না কেউই। সোশ্যাল মিডিয়ায় এখনও তার ছবি ঘুরছে। স্বাভাবিকভাবেই পরিবারের সকলেই এখনো স্তব্ধ।

তবে অভিনেতার শেষ স্মৃতি নিজের মধ্যে গেঁথে রাখতে নিজের শরীরে অভিনেতার চিহ্ন আঁকলেন শেহনাজ গিলের ভাই শেহবাজ। অভিনেতার মুখের ছবি দিয়েই হাতে ট্যাটু করলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by SHEHBAZ BADESHA (@badeshashehbaz)

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে হাতে সিদ্ধার্থের ছবি আঁকা ট্যাটু। প্রয়াত অভিনেতার হাসি মুখ সুস্পষ্ট।সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন ‘তোমার স্মৃতিও তোমার মতোই জীবন্ত। আমাদের স্মৃতিতে তুমি সব সময়ে বেঁচে থাকবে।’

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ্যে আসার পরেই আলোচনা শুরু হয়। তার ইনস্টাগ্রাম প্রোফাইল চোখ রাখলেই দেখা যাবে তাঁর ডিসপ্লে পিকচারেও নিজের ছবির নেই। সেখানে জ্বলজ্বল করছে সিদ্ধার্থের ছবি। অভিনেতার মৃত্যুর পর শুধুমাত্র তার ছবি পোস্ট করেন শেহবাজ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles