বড় বিস্ফোরণ কলকাতায়, বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা, বিস্ফোরণের চোটে ভাঙল বাড়ির একাংশ

বিকট এক শব্দে সাতসকালে কেঁপে উঠল কলাকাতার এক এলাকা। ভয়ংকর এই বিস্ফোরণের জেরে একটি বাড়ির ছাদ ভেঙে যায়। গুরুতর আহত হয়েছেন ওই বাড়ির চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন চারজনি। কী থেকে এমন বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে আজ, বৃহস্পতিবার ভোরে কড়েয়া থানা এলাকার ৮/৩ আহিরিপুকুর ফার্স্ট লেনে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে এক বিকট শব্দে আচমকাই কেঁপে অহিরিপুকুর ফার্স্ট লেন এলাকা। শব্দের ভয়াবহতা এতটাই বেশি যে এলাকার লোকজন বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

যে বাড়ি থেকে এই বিকট শব্দ আসে, সেই বাড়িতে থাকতেন আনন্দ দাস, তাঁর স্ত্রী কিরণ দাস, ছেলে শিবম দাস ও ভাইঝি ভূমি চৌধুরী। এই বিস্ফোরণে ওই চারজনই আহত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, আনন্দ দাস নামের ওই ব্যক্তি জাপান দূতাবাসে কাজ করেন।

বিস্ফোরণের খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছয় কড়েয়া থানার পুলিশ। পৌঁছেছে লালবাজারের বিশেষ দল। খবর দেওয়া হয়েছে ফরেনসিক টিমকেও। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। তদন্তকারীরা জানান যে বাড়ির গ্যাস সিলিন্ডার একেবারে নিরাপদ রয়েছে। তাই সিলিন্ডার ফেটে বিস্ফোরণের যে প্রাথমিক অনুমান করা হচ্ছিল, তা আর থাকল না।

আরও পড়ুন- ঘরে পড়ে দুই বন্ধুর পুজোর ম্যাচিং জামা, খাটের উপর ছড়ানো বই-খাতা, নেই শুধু অনুষ্কা-শ্রেয়াই, দায় নেবে প্রশাসন?

যে ঘরে এই বিস্ফোরণ ঘটেছে, সে ঘরটি ঘিরে ফেলেছে পুলিশ। পাশের ঘরের অবস্থাও খুবই খারাপ। ঘরের আসবাবপত্র, চেয়ার-টেবিল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছাদের চাঙরও ভেঙে পড়েছে। এলাকাতি বেশ ঘিঞ্জি হওয়ায় এই বিস্ফোরণে পাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও জানা যায়নি।

তবে অনুমান, অনেক সময় গ্যাসের সিলিন্ডারে কোথাও ছিদ্র থাকার কারণে গ্যাস বেরিয়ে বিস্ফোরণ ঘটে যায়। এই ক্ষেত্রেও তেমনি কিছু ঘটেছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিস্ফোরণ যে জোরালই হয়েছে তা ঘরের অবস্থা থেকে স্পষ্ট। এই নমুনাও ছড়িয়ে রয়েছে ৮/৩ আহিরিপুকুর ফার্স্ট লেনের ওই বাড়িতে।

পাঁচতলা এই বাড়িটিতে একাধিক পরিবারের বসবাস করেন। একেবারে গায়ে গায়ে লাগানো সব ঘরগুলি। যা হয়েছে এর থেকেও আরও বড় কোনও বিপদ হতে পারত বলেই মনে করছেন তদন্তকারীরা।

RELATED Articles