কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরের ৯২তম জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আজ মঙ্গলবার, সকাল দিয়ে নেটপাড়ার সকলে তাঁর উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা জানিয়ে চলেছেন। এখন একটাই ট্রেন্ড করছে নেটপাড়ায়, ‘বার্থডে উইশ ফর লতা মঙ্গেশকর’। আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে এই কিংবদন্তী গায়িকার জন্য শুভেচ্ছা বার্তায়। এমনিই তাঁর সুর আর গানে মেতে থাকেন সকলে। তাঁর জন্মদিনের এই বিশেষ দিনে, আরও বেশি করে তাঁকে মনে করছেন সকলে।

বলিউডের নামজাদা তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ এদিন তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর কদর গোটা বিশ্ব জুড়ে। হাজার-হাজার গান তার কাছে কোনো ব্যাপারই নয়। এখনও মাঝে মধ্যে নানা গানে তাঁর সুর ভেসে আসে। এখনও মানুষের মনের মনিকোঠায় তাঁর নাম রয়েছে। এই বিশেষ দিনে বলিউডের কিংবদন্তী গায়িকাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

সোশ্যাল মিডিয়ায় টুইট করে শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, “শ্রদ্ধেয় লতা দিদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর সুরেলা কন্ঠ গোটা বিশ্বজুড়ে সমাদৃত, তাঁর মানবিকতা ও ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধার জন্য‌। তাঁর আশীর্বাদ মহৎ কাজকে এগিয়ে নিতে সাহায্য করে। তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।” ৭০ বছর ধরে গানের জগতের সঙ্গে যুক্ত এই কিংবদন্তী তারকা। ১৯২৯ সালে জন্মগ্রহণ করেছেন এই কিংবদন্তি ব্যাক্তিত্ব। আজ ৯২তম জন্মবার্ষিকী কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের।

একের পর এক গান গেয়ে চলেছেন তিনি। আজও তাঁর গানে মেতে থাকেন আপামর বাঙালি। প্রবীণ এই শিল্পী এখন গান থেকে সরে থাকলেও, মাঝে মধ্যেই তাঁর সুর ভেসে ওঠে কানে। ১৩০০’র বেশি ছবিতে তাঁর কন্ঠ রয়েছে। ২৫ হাজারেরও বেশি তাঁর গান রয়েছে। ৩৫ টিরও বেশি ভাষায় গান গেয়েছেন তিনি। আজ সেই ব্যক্তিত্বের জন্মদিনে মেতে সকলে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles