ছোট ছোট পায়ে এয়ারপোর্টের চারপাশ ঘুরে বেড়াচ্ছে রাজ-শুভশ্রী পুত্র ইউভান! ভিডিও দেখে ভালোবাসায় ভরালেন নেটবাসী

টলিউডের বেশ জনপ্রিয় জুটির তালিকায় নাম আসে শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তীর। সম্প্রতি মহালয়ায় অভিনেত্রীর দুর্গা রূপ নিয়ে চর্চা শুরু হয় নেটপাড়ায়। পাশাপাশি ইদানিংকালে ছেলে ইউভানকে নিয়ে বেশ চর্চায় থাকেন অভিনেত্রী ও পরিচালক। সম্প্রতি ইউভানের ১ বছরের জন্মদিনের আগে ছেলেকে নিয়ে পুরী ঘুরতে গিয়েছিলেন শুভশ্রী ও রাজ। এবার বড় ছুটি কাটাতে গিয়েছে গোটা পরিবার! সামনে এসেছে তার ঝলক।

এখন বাবা-মার থেকেও জনপ্রিয় হয়ে উঠেছে তাঁদের ছেলে। ইউভানের নানা কাজে আকৃষ্ট হয়ে ওঠেন দর্শকেরাও। কিছুদিন আগে জনপ্রিয় মামার সঙ্গে গিটার বাজাতে দেখা গিয়েছে এই ছোটো খুদে তারকাকে। তারপর মা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে অনুকরণ করতে দেখা গিয়েছে তাকে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যেই। ১২ সেপ্টেম্বর ১ বছর পূর্ণ হয়েছে ইউভানের। ছোট করে হলেও, কৃষ্ণের পুষ্পাভিষেকের মাধ্যমে ও ইস্কনের কয়েকজন প্রভুকে ডেকে এনে পালিত হয় ইউভানের জন্মদিন।

এবার ১ বছর হতেই বাবা-মার সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েছে এই খুদে তারকা। এয়ারপোর্ট থেকে সরাসরি ছেলে ও স্ত্রীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ভিডিও ছেড়ে ক্যাপশনে লিখেছেন, ‘ভ্যাকেশনমোডঅন’। যেখানে একই রঙের জামা কাপড় পড়ে দেখা গিয়েছে মা ও ছেলেকে। এরইসঙ্গে ভিডিওতে হাঁটতে দেখা গিয়েছে ইউভানকে। ভিডিও করেছে বাবা রাজ চক্রবর্তী। ১ বছর হতে না হতেই হাঁটতে শিখে গিয়েছে রাজ পুত্র। আবার সেই সঙ্গে ছেলে যাতে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে দেখা গিয়েছে মা শুভশ্রী গাঙ্গুলীকে। পাশাপাশি ভিডিওর কমেন্ট বক্সে নজর রাখলে, শুধুমাত্র ভালোবাসার ইমোজিই চোখে পড়বে।

এদিন ছোট ছোট পায়ে এয়ারপোর্টের চারপাশ ঘুরে বেরিয়েছে ইউভান। বেশ মস্তিতে দেখা গিয়েছে রাজ-শুভশ্রী পুত্রকে। পরিচালকের শেয়ার করা ভিডিও দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়েছেন ছোট্ট ইউভানকে। এই মুহূর্তে ডান্স বাংলা ডান্সের বিচারকের দায়িত্বে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। সঙ্গে কাজ করছেন সিনেমাতেও। আবার আগামী ৬ অক্টোবর মহালয়ায় দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রীকে। এত ব্যস্ততার মধ্যেই ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন অভিনেত্রী ও পরিচালক।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles