বলিউডে ডেবিউ হল ‘মানিকে মাগে হিথে’ গায়িকা ইয়োহানি! শুনে নিন তার মিষ্টি গলায় হিন্দি গান

মানিকে মাগে হিথে, গানটা শোনেনি এমন ভারতীয় পাওয়া মুশকিল। সকলেই এই সিংহলী ভাষার গান ভীষণ পছন্দ করেছেন। তৈরি হয়েছে কত ইউটিউব কভার।

এবার এক গান গেয়েই বলিউডে সুযোগ পেয়ে গেলেন গানটির গায়িকা ইয়োহানি ডে সিলভা। মানিকে মাগে হিথের তারিফ করেছেন স্বয়ং বিগ-বি। ইনস্টা থেকে শুরু করে ইউটিউবে ভাইরাল হয়েছে সিংহলী ভাষার এই গান। এবার জানা গেল বলিউডে পা রাখতে চলেছেন এই গায়িকা।

‘সিদ্দত’ ছবি থেকে অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি কৌশল ডেবিউ করছেন বলিউডে। এই ছবিতে জুটি বাঁধছেন ‘ইংলিশ মিডিয়াম’ ছবি খ্যাত অভিনেত্রী রসিকা মদান। এই ছবিতেই আবার রয়েছেন ডায়না পেন্টি। জানা গিয়েছে ইয়োহনির গান ব্যবহৃত হবে ছবির প্রমোশনে। তবে এবার সিংহলী ভাষায় নয় হিন্দিতে। গানটি হবে ছবির টাইটেল ট্র্যাক। ইতিমধ্যেই ভিডিও-সহ সেই গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইয়োহানি। খবর শুনে উচ্ছসিত শ্রীলঙ্কান কন্যার ভক্তরা।

সম্প্রতি সাংবাদিক সাক্ষাৎকারে নিজের গান বলিউডে ব্যবহার হওয়ার খবর দিয়েছেন ইয়োহানি নিজেই। তিনি জানিয়েছেন, “বলিউড সিনেমার প্রচন্ড ভক্ত আমি। আমার খুব ভালো লাগে হিন্দি সিনেমার গান। সুযোগ পেলে সেসব গান গাই। আমার খুব ইচ্ছে বলিউডের ছবিতে গান করার।” শ্রীলঙ্কান এই কন্যা এখন নেট দুনিয়ার সেনসেশন। ‘মানিকে মাগে হিথে’তে পুরো ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়।

টলিউড থেকে বলিউড সেলেব-সহ সাধারণ মানুষ এই গানে বানিয়েছেন রিল ভিডিও। এবার তিনি আসতে চলেছেন ভারতে। তবে তাঁর ইচ্ছে একবার এ আর রহমানের সঙ্গে গান করার। বরাবরই তাঁকে পছন্দ ইয়োহানির। ভারতে আসছেন তিনি কনসার্ট করতে। আগামী ৩০ সেপ্টেম্বর গুরুগ্রাম এবং ৩ অক্টোবর হায়দ্রাবাদে পারফর্ম রয়েছে এই জনপ্রিয় ব্যক্তিত্বের। এই নিয়ে তিনি জানালেন, “ভারত থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমি। সোশ্যাল মিডিয়ায় যখন দেখেছিলাম বলিউড সেলেবরা আমার গান শেয়ার করছেন, তা দেখে খুব আনন্দ পেয়েছিলাম। সেই কারণে এই দুটো কনসার্ট নিয়ে খুবই উচ্ছ্বসিত। আশা করি লাইভ কনসার্টে মানুষকে আনন্দ দিতে পারব।” ২০১৯ সালে ইউটিউব চ্যানেল শুরু করে, আসলে সাফল্য পেয়েছেন ২০২১-এ। এবার সোজা বলিউডে তাঁর গান শোনা যাবে। উচ্ছ্বসিত ইয়োহানি ডে সালভা নিজে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles