মেক আপ রুমে বসে এবার সবাইকে কামড়ে দেওয়ার হুমকি দিলেন সৌমিতৃষা, মিঠাইয়ের ভাইরাল ভিডিও

দূর্গা পূজা শেষে টলিপাড়ায় শুটিংয়ের ব্যস্ততাও ফিরছে আবার আগের মতো করেই। পুজোর ছুটি কাটিয়ে সকল কলাকুশলীরা কাজে ফিরছেন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। মিঠাই বলতে সকলেই যেন অস্থির। টিআরপি তালিকায় একপ্রকার রাজ্যপাট চালাচ্ছেন
সৌমিতৃষা।

দুষ্টু মিষ্টি মিঠাই কে ভালোবাসেন দর্শকরাও। শুধুমাত্র অনস্ক্রীন না পর্দার বাইরে মিঠাই কে দেখতে ভীষণভাবে পছন্দ করেন অনুগামীরা। এমনিতেই শুটিং ফ্লোরে মিঠাই থাকা মানেই নানা রকম মজার কাণ্ডকারখানা ঘটবে। যার ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ধারাবাহিকের পাশাপাশি অফস্ক্রিন শুটিং এর ভিডিও দেখতে অনুগামীরা সর্বদাই অপেক্ষা করে থাকেন আর সেই ভিডিও যদি থাকে মিঠাই নিজেই, তাহলে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।

সম্প্রতি মিঠাই ধারাবাহিকের মেকআপ রুমে আজব দাবি করে বসলেন মিঠাই নিজেই। সকলকেই হুমকি দেন তিনি সকলকে কামড়ে দেবেন। হঠাৎ হলোটা কি মিঠাইয়ের?তার দাবি শুনে অবাক সকলেই।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় নেট মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে মেকআপ রুমে উপস্থিত থাকে তোর্সা, নন্দা, পিসি সহ আরো অনেকে। মেকআপ রুমের আয়নার সামনে বসে হেয়ার ড্রেসার এর কাছে নিজের চুল ঠিক করছেন মিঠাই এবং দাঁত বের করে নানারকম কাজ করছে সে।ভিডিও করছিলেন কৌশাম্বী। মিঠাই কে দেখে তার প্রশ্ন কি করবি তুই দাঁত দিয়ে?” আর তার প্রশ্নের উত্তরই মিঠাই জবাব দেয় “রেগে গেলে আমি সবাইকে কামড়ে দেবো কিন্তু।”

নেট মাধ্যমে এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই হাসির রোল ওঠে । প্রিয় অভিনেত্রীর এরকম দুষ্টু মিষ্টি খুনসুটি দেখে মজেছেন সকলেই। ভিডিও প্রকাশ্যে আসতেই নেট মাধ্যমে ভাইরাল হয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর