ইন্ডাস্ট্রিতে বহু সম্পর্ক ভেঙেছে, আবার জুড়েছে। এক সম্পর্ক থেকে বেরিয়ে চটজলদি আরেকটি সম্পর্কে জড়ানো বেশিরভাগ তারকাদের কাছেই কোনও নতুন ব্যাপার নয়। আর সেই সম্পর্কের চর্চা হয়ে থাকে সারা দুনিয়াতে। এরকমই কিছু সম্পর্কের তালিকায় নাম আসে করিনা কাপুর খানের। যদিওবা এখন তিনি সইফ আলি খানের স্ত্রী। কিন্তু তার আগে অনেকের সঙ্গেই তাঁর নাম জড়িয়েছে। যার মধ্যে একজন হলেন হৃত্বিক রোশন।
একসময় বলিউডের অন্দরমহলে কান পাতলে, গুঞ্জন শোনা যেত তাঁদের সম্পর্ক নিয়ে। একাধিক ছবিতে বলিউডের এই দুই ব্যক্তিত্বের রসায়ন চোখে পড়েছে। তারপরে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। পর্দায় প্রতিটি ছবিতে, দুজনের রসায়ন সমস্ত জল্পনায় আরও ঘি ঢালার কাজ করত। যদিওবা সেসব ছিল সইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে।
বলিউডে নিজের ক্যারিয়ার সবেমাত্র শুরু করেছিলেন করিনা। করণ জোহরের পরিচালনায় ‘কাভি খুশি কাভি গাম’ ছবি দিয়ে হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছিলেন করিনা কাপুর খান। তবে তখন তাঁর সঙ্গে ‘খান’ পদবী যুক্ত ছিল না। এই ছবির পরেই বলিপাড়ায় নানা গুঞ্জন শুনতে পাওয়া যায়। কিন্তু করিনা কাপুর সিঙ্গেল থাকলেও, বিয়ে করে ফেলেছিলেন হৃত্বিক রোশন। সুজানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন অভিনেতা। তার মধ্যেই হৃত্বিককে মন দিয়ে ফেলেছিলেন করিনা।
এমনকি অভিনেতার জন্য নিজের হাতের শিরা পর্যন্ত কেটেছিলেন। রাজি ছিলেন নিজের ক্যারিয়ার বিসর্জন দিতে। এরপর দুজনের কীর্তিকলাপ চরম পর্যায়ে পৌঁছালে, হৃত্বিকের পরিবার নাক গলাতে বাধ্য হয়। রোশন পরিবারের কাছ থেকে হুঁশিয়ারি বার্তা শুনে ছিলেন করিনা। পরে এক সাক্ষাৎকারে যদিওবা সেই সমস্ত গুঞ্জন নাকচ করে গিয়েছেন বেবো। এমনকি তিনি দাবি করেছিলেন, হৃত্বিকের বিয়ে নিয়ে তিনি নাকি চিন্তায় ছিলেন। যদিওবা এখন হৃত্বিক রোশনের বিয়েটা ভেঙে গিয়েছে। কিন্তু সিঙ্গেল নেই করিনা কাপুর।
সেই সময় নায়িকা দাবি করেছিলেন, কোনও পুরুষের জন্য তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দেবেন না। বরং যদি কেউ তাঁকে এই কথা বলে, তাহলে লাথি মেরে তাড়িয়ে দেবেন। এখন সইফ আলি খানের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। একদিকে ছবিতে কাজ করে চলেছেন, অন্যদিকে দুই ছেলেকে নিয়ে ভালোই দিন কাটছে অভিনেত্রীর।
তিনি এতটাই কাজকে গুরুত্ব দিয়েছেন যে, তাঁকে কাজ করতে দেখা গিয়েছে প্রেগন্যান্সির সময়েও। তবে হৃত্বিক রোশনের সঙ্গে ছড়িয়ে পড়া সম্পর্কের গুঞ্জন পরিষ্কারভাবেই নাকচ করে গিয়েছেন নবাব পরিবারের পুত্রবধূ।





