টলিউডের জনপ্রিয় এই জুটি কিছুদিন আগেই বাবা ও মা হয়েছেন। শত বিতর্কের পর এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। তারপর থেকে রাজনীতিতে ফিরেছেন। কিন্তু পূজার শেষে এবার ছুটি কাটাতে গন্তব্য কাশ্মীর।নতুন এই জুটির প্রেম কাহিনী রাজস্থান থেকে শুরু হলেও এখন তারা একসাথে পাহাড়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন।
উৎসবের মরশুমে বাঙালি পূজার আনন্দ কাটিয়ে নিয়ে নিজেদের মত করে ছুটি কাটাতে ভালোবাসেন। কেউ পাহাড় কেউ সমুদ্র। বাদ যাননি যশ নুসরত ও। কাশ্মীরে পাড়ি দিয়েছেন ছুটি কাটাতে এই জুটি। মরুভূমিতে প্রেমের গুঞ্জন উঠেছিল , এবারে ভূস্বর্গ কাশ্মীরে ঘ’নিষ্ঠ প্রেম প্রকাশ্যে।
বিমানবন্দরে ছবি ও ভিডিও পোস্ট করে নুসরত জাহান আগেই জানিয়ে ছিলেন ছুটি কাটাতে বেড়াতে যাচ্ছেন। এরপরেই যশ দাশগুপ্তের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল কাশ্মীরে গাণ্ডেরওয়াল এলাকার ওয়েদার চেকের ছবি। যেখানে -১° তাপমাত্রা।

কাশ্মীরে ঠান্ডায় জমিয়ে প্রেম করছেন দুজনেই। ধারা বজায় রেখে একই টাঙার সামনে দাড়িয়ে আলাদা ছবি পোস্ট করেছেন দুজনে। দুজনের ছবিতে একই ক্যাপশন ‘উইন্টার ইজ কামিং’ অর্থাৎ শীতকাল আসছে।
View this post on Instagram
জনপ্রিয় ওয়েব সিরিজ গেম অফ থ্রোনস ট্যাগলাইন “উইন্টার ইস কামিং”। নিজেদের ভালোবাসায় আবেগের অনুভূতি ফুটে উঠেছে এই ক্যাপশনে। তাই হ্যাশট্যাগ হিসেবে ‘গেম অফ থ্রোনস’ শব্দটিও ব্যবহার করেছেন দুই তারকা।
View this post on Instagram
কিছুদিন আগেই যশ দাশগুপ্তের জন্মদিনে তাকে সোশ্যাল মিডিয়ায় স্বামীর স্বীকৃতি দিয়েছেন নুসরত। কেক কেটে সেলিব্রেশন করেন নুসরত। কেকের উপরে লেখা ছিল হাজব্যান্ড ও সন্তানের বাবা যশ। সম্প্রতি এনা সাহা প্রযোজিত নতুন সিনেমা দেখা যেতে পারে রিয়েল লাইফের এই জুটিকে।





