আরিয়ান খানের গ্রেফতারি ঘটনায় জোর শোরগোল পড়েছে বি টাউনে। মা’দক মামলায় আর্থার রোডের জেলে বন্দী শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। কবে ছাড়া পাবেন কোনো ঠিক নেই। এর মধ্যেই এন সি বি কর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বলিউড জনপ্রিয় পরিচালক হনসল মেহতা। তিনি ট্যুইট করে এন সি বি কর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন পাশাপাশি তিনি দাবি করেছেন অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে সরে আসার অনুরোধ জানান। এই টুইটের পরেই বিতর্ক সৃষ্টি হয়েছে।
গতকাল নিজের সোশ্যাল মিডিয়া থেকে একটি টুইট করেন পরিচালক। যেখানে তিনি না’রকোটিক্স কন্ট্রোল ব্যুরো আধিকারিক সমীর ওয়াংখেড়ে বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তিনি টুইট করে জানান যত দিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণিত না হয়, তত দিন পর্যন্ত কাজ থেকে অব্যাহতি নিন সমীর। নিজেকে নির্দোষ প্রমাণ করার দায় কি কেবল কারাবন্দি মানুষদেরই?’
প্রভাকর সেইল নামক এক জনৈক ব্যক্তি গুরুতর অভিযোগ এনেছেন। পলাতক সাক্ষী কিরণ পি গোসাভির দেহরক্ষী দাবি করে তিনি জানান তদন্তকারী সংস্থা তাঁকে ফাঁকা পঞ্চনামায় সই করিয়েছে। আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্যের বিনিময়ে ১৮ কোটি টাকার প্রস্তাব এসেছিল সমীরের তরফে। এই ঘটনা সামনে আসতেই বিতর্ক সৃষ্টি হয়েছে। এমনকি তিনি যে সমীরকে নিয়ে আতঙ্কিত তাও জানান।
আরিয়ানের গ্রেফতারি পরে একটি ছবি নেট মাধ্যমে দেখা যায় যেখানে দেখা যাচ্ছে এন সি বি আধিকারিক আরিয়ানের সাথে সেলফি তুলছেন। স্বাভাবিকভাবেই তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।গোসাভি ছিলেন সেই ব্যক্তি।পাশাপাশি কিরণকে এই মামলার অন্যতম স্বাক্ষী হিসেবে তুলে ধরলেও বর্তমানে কিরণ পলাতক।ইতিমধ্যেই গতকাল আরো একটি ভিডিও সংবাদমাধ্যমের হাতে আসে। যেখানে দেখা যাচ্ছে এনসিবি-র হেফাজতে নিজের ফোন থেকে আরিয়ানকে কারও সঙ্গে কথা বলাচ্ছেন গোসাভি।
একাধিক অভিযোগ সামনে আসতেই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত টুইট করে জানান মুখ্যমন্ত্রী উদ্ধ্বব ঠাকরে বলেছিলেন, মহারাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এ সব ঘটানো হচ্ছে। এখন মনে হচ্ছে, সেই মন্তব্যই সত্যি হতে চলেছে। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা উচিত পুলিশের।’