হিংস্র কুমিরের সঙ্গে লড়াই করে সন্তানকে বাচাঁলো হস্তিনী, ভিডিও দেখে অবাক নেটপাড়া

সন্তানকে বাঁচাতে যে কোনও কিছুর সঙ্গে লড়ে যেতে পারে মা। এরকমই কিছু নিদর্শন পাওয়া গেল। তবে এবার সেই নিদর্শন পাওয়া গেল পশুর ক্ষেত্রে। মা মাই হয়। সে মানুষ হোক কিংবা পশু।
প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা অবাক করে দিয়েছে সকলকে। যেখানে সন্তানকে বাঁচাতে কুমিরের সঙ্গে যুদ্ধ করতে নেমে গিয়েছে এক মা হাতি। সেই ভিডিও ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
ভিডিওটি জাম্বিয়ার। মূলত জাম্বিয়ার একটি সাফারিতে যাওয়ার সময় ঠিক এমনই একটি ঘটনা ঘটতে দেখা গিয়েছে। যা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। আর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় এবং হাতি আর কুমিরের লড়াই দেখে সকলেই মা হাতিকে কুর্নিশ জানিয়েছেন।
ভিডিওতে, নিজের সন্তানকে কীভাবে বাঁচাতে এক  হিংস্র কুমীরের সঙ্গে লড়াই করে বসল মা হস্তিনী তা সকলকে অবাক করেছে। নিজের শুঁড় দিয়ে পেঁচিয়ে পা দিয়ে পিষে অনেক কষ্ট করে কুমিরটিকে হারিয়েছে সেই মা হস্তিনী। সেইসঙ্গে কুমিরের হাত থেকে রক্ষা করেছে নিজের সন্তানকে। সন্তানের প্রতি ভালোবাসার তাগিদ থেকেই কোনও কিছু না ভেবে এই কাজ করতে সাহস পেয়েছে সে। নেটিজেনদের মতে তাই।

শেষমেষ হিংস্র কুমিরের সঙ্গে ২৫০ থেকে ৩০০ কেজি ওজনের হাতির লড়াইয়ে হার স্বীকার করতে হল কুমিরকে। এমনিতে হাতি প্রকৃতপক্ষে খুবই শান্ত পশু। কিন্তু প্রয়োজনে সে ভয়ঙ্করও হতে পারে। ভিডিওটি ইতিমধ্যেই ৫ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। সকলেই মা হাতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles