গত সোমবার থেকে লোকসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। এই অধিবেশনের প্রথমদিনেই বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। নিজের কোনও মন্তব্যের জন্য নয়, বরং একটি সেলফি পোস্ট করার জন্য। এর জন্য সাফাইও দিলেন বটে কিন্তু তবুও সমালোচনা থামার নাম নেই।
সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগে নিজের টুইটার ও ফেসবুক প্রোফাইল থেকে একটি সেলফি শেয়ার করেন শশী থারুর। এই সেলফিতে দেখা মিলেছে বাংলার দুই তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের। এছাড়াও এই সেলফিতে ছিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ প্রিনীত কৌর, এনসিপি সাংসদ ও কংগ্রেস সাংসদ জ্যোথিমান সেন্নিমালাই এবং থামিঝাচি থাঙ্গাপান্ডিয়ান।
তবে এই সেলফি নিয়ে কোনও সমস্যা তৈরি হয়নি। মহিলা সাংসদকে নিয়ে শশী থারুরের এই সেলফি পোস্টের মূল বিতর্ক আসলে তাঁর ক্যাপশনকে ঘিরে। কংগ্রেস সাংসদ ক্যাপশনে লেখেন, “কে বলে লোকসভা কাজের জন্য আকর্ষণীয় জায়গা নয়”।
https://twitter.com/ShashiTharoor/status/1465201613274955781?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1465201613274955781%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Frow-over-congress-mp-shashi-tharoors-selfie-with-mimi-chakraborty-nusrat-jahan-and-six-women-member-of-parliaments-464949.html
এরপরই শুরু হয়েছে বিতর্ক। শশী থারুরের এই পোস্ট ‘সেক্সিস্ট’, এমনটাই অভিযোগ উঠেছে। এই পোস্ট মহিলাদের পক্ষে অসম্মানজনক ও রুচিহীনতা, এমন অভিযোগও এনেছেন অনেক নেটিজেন।
তবে নিজের এই পোস্টের বিষয়ে সাফাই দিয়ে শশী থারুর আরও একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখলেন, “আমি দুঃখিত যে কিছু মানুষ অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু কর্মকেক্ষে এমন বন্ধুদের সঙ্গে যোগ দিতে পারে আমি খুশি। এটুকুই…”।
https://twitter.com/ShashiTharoor/status/1465224017153986562?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1465224017153986562%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Frow-over-congress-mp-shashi-tharoors-selfie-with-mimi-chakraborty-nusrat-jahan-and-six-women-member-of-parliaments-464949.html
উল্লেখ্য, শশী থারুরের এই পোস্ট করা সেলফিটি তুলেছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর পিছনে দাঁড়িয়ে নুসরত জাহান। শশী থারুর জানান যে সেলফিটা তৃণমূল সাংসদদের উদ্যোগেই তোলা। সবাই মজা করেই ছবিটা তুলেছেন বলে জানান তিনি। তবে তাঁর এই ছবিতে মহিলা সাংসদদের তরফে ক্যাপশন নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
এই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী করুণা নন্দী কমেন্টে লিখেছেন, “এভাবে রাজনৈতিক নেতাদের ওজন কমিয়ে দিচ্ছেন শশী”। কটাক্ষ করে তিনি লেখেন, “এটাই ২০২১, ফোকস”।
আবার শশী থারুরের ক্ষমাপ্রার্থনা করে পোস্টের প্রেক্ষিতে তিনি লেখেন, “এভাবে রাজনীতিতে আসা এবং যাঁরা আসতে চান সেইসব মহিলাদের ছোট করা হচ্ছে। আর এটাই হয়ত থারুরের কাছে আকর্ষণীয় বলে মনে হচ্ছে”।






