চলে এসেছে বিয়ের মরসুম। চারিদিকে ধুমধাম করে বিয়ে হচ্ছে এখন। কনেপক্ষ বরপক্ষ যে যার মত সাধ্য করে বিবাহ সম্পন্ন করছে। এর মধ্যেই বিয়ের বিভিন্ন ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। কোথাও হাসতে হাসতে কনকাঞ্জলি দিচ্ছে নতুন বউ, আবার কোথাও বা নতুন বউকে কাঁদতে দেখে ঝর ঝর করে কেঁদে ফেলছে বর। সব মিলিয়ে এই ভিডিওগুলো দেখলে বেশ মজাই লাগে। তবে এবার যে ঘটনাটা ঘটল তা জেনে চোখ কপালে উঠবে আপনার।
রাজস্থানের নাগৌর জেলায় দেশওয়াল বলে একটা গ্রাম আছে। সেখানে একটি প্রথা হল নববিবাহিত দম্পতি দের একটি করে চালের বস্তা দেওয়া হয় যার নাম মায়রা। অত পর্যন্ত ঠিক ছিল কিন্তু এবার এই গ্রামে নিজের ভাগ্নের বিয়েতে দুটো বড় বড় বস্তা দিলেন তিন মামা। সেই বস্তা তে কিন্তু চাল ছিল না,তাহলে কী ছিল সেই বস্তাতে?
राजस्थान के नागौर के गाँव देशवाल के जाट परिवार में भांजे की शादी में 2 बोरों में नोट भरकर लाए मामा#Mayra #Bhaat #MamaBhanja pic.twitter.com/mP7vv1WzS7
— Vishwanath Saini 🇮🇳 (@SainiVishwanath) November 22, 2021
সেই বস্তাগুলোতে ছিল দশ টাকার নোট। দুটো বস্তা তে ছিল অজস্র দশ টাকার নোট, যা ভাগ্নের বিয়েতে উপহার দিলেন তিন মামা। গত আড়াই বছর ধরে ভাগ্নের বিয়ের জন্য তার মামারা অর্থ সঞ্চয় করে আসছিলেন। অবশেষে দুটি বস্তার মধ্যে দশ টাকার নোট ভর্তি করে দেওয়া হয় ভাগ্নের বিয়েতে। গ্রামের সিপু দেবীর ছেলে হিমতারামের বিয়ে উপলক্ষে তার তিন মামা নিয়ে এসেছিলেন এই নোট ভর্তি দুটি বস্তা। খবর জানাজানি হতেই লোকের ভিড় ভেঙে পড়ে সেই বাড়িতে।

বিয়ে বাড়িতে উপস্থিত ৮ জন মিলে সেই নোট গোনা শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে নোট গোনা শেষ হলে দেখা যায় যে সেই দুই বস্তা মিলে রয়েছে সাড়ে ৬ লক্ষ টাকা। বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই দাঁড়িয়েছিলেন টাকা গোনার সময়, সকলেই দেখতে চাইছিলেন যে ঠিক কত টাকা তিন মামা তাদের ভাগ্নেকে দিয়েছেন। সত্যি করেই এই ঘটনা কতটা বিচিত্র তাই না?







