‘যা কিছুই হোক না কেন, নাগরিকত্ব আইন চালু হবেই’, দিল্লীতে হুঙ্কার অমিত শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও জানিয়ে দিলেন যে, যা খুশি হয়ে যাক না কেন নাগরিকত্ব সংশোধনী আইন ভারতবর্ষে লাগু করা হবেই। দেশজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যেভাবে আন্দোলন শুরু হয়েছে তাতে দমে না গিয়ে পাল্টা হুঙ্কার দিলেন অমিত শাহ।

মঙ্গলবার দিল্লিতে এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য যা করা দরকার সবই করবে কেন্দ্র।’ অমিত শাহ আরও বলেন যে, ‘যা কিছুই হোক না কেন, মোদি সরকার এই শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া ও ভারতীয় হিসেবে গর্বিত হয়ে বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করবে।’

কংগ্রেস সহ বিরোধী দলগুলো এই আইন সম্পর্কে মানুষের মনে ভ্রান্তি ছড়াচ্ছে, এই অভিযোগ করে অমিত শাহ বলেন, ‘আমি পড়ুয়া এবং মুসলিম ভাইবোনদের বলতে চাই, ভয়ের কিছু নেই। কেউ নাগরিকত্ব হারাবেন না। কারও সঙ্গে অন্যায় হবে না।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর