বলিউডে একবার স্বপ্নপূরণের ডাক পেলে তা কি কেউ ফেলে দিতে চায়? এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন যারা জীবনে অনেক ভালো চাকরি করলেও কিছুতেই বলিউডের ডাককে উপেক্ষা করতে পারেন না। নিজেরা সরকারি চাকরি করেন কিন্তু একবার বলিউডের অল্প একটু সুযোগের জন্য সেই চাকরি ছেড়ে দিতে তারা দ্বিধাবোধ করেন না। এরকমই এক অভিনেতার কথা আজ আপনাদেরকে বলবো।
স্বর্ণযুগের বলিউডের অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন রাজকুমার। তিনি বিখ্যাত ছিলেন তার ডায়লগ ডেলিভারি এবং দুর্দান্ত অভিনয় এর জন্য। প্রচুর সকল সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু তার জীবনের একটি সত্য কথা আপনারা জানেন কি?
তিনি ছিলেন একজন পুলিশ। অর্থাৎ বাস্তবে তিনি পুলিশে চাকরি করতেন। বলিউডে অভিনয় করতে আসার আগে তিনি ছিলেন একজন সাব ইন্সপেক্টর। শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণ করবেন বলে সাব-ইন্সপেক্টর এ চাকরি এক কথায় ছেড়ে দিয়ে তিনি চলে এসেছিলেন রুপোলী জগতে। তারপরে যা হল সেটা তো ইতিহাস। আজও তার নাম ফেরে সকলের মুখে মুখে।






