গ্রহের অবস্থান ঠিক নয়, ২০২১ সালের শেষটা খুব বাজে কাটবে এই সকল রাশিদের

চলতি মাসের রাশি পরিবর্তন করেছেন একাধিক গ্রহ। গত 16 ডিসেম্বর রাশি পরিবর্তন করেছেন সূর্য। এখন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কয়েকটি গ্রহের অবস্থান এমন রয়েছে যার ফলে কয়েকটি রাশির বছরের শেষটা একদম ভালো কাটবে না। এক ঝলকে দেখে নিন কোন কোন রাশির এই সময় সতর্ক থাকতে হবে:

বৃষ রাশি:

বৃষ রাশির জাতক-জাতিকাদের চাকরিতে অতিরিক্ত দায়িত্ব মিলতে পারে। শিক্ষাসংক্রান্ত কাজে সচেতন থাকতে হবে। কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন এই রাশির জাতক-জাতিকারা। বিবাহিত জীবনে সমস্যার মুখে পড়তে পারেন। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।

মিথুন রাশি:

মন অশান্ত থাকবে। পরিচিত বা কাছের মানুষের সঙ্গে দূরত্ব বাড়তে পারে। নিজের এবং সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর দিন। হাত থেকে টাকা বেরিয়ে যেতে পারে। শিক্ষাসংক্রান্ত কাজে নজর দিন নইলে সমস্যা হতে পারে।

কন্যা রাশি:

ধৈর্য কম থাকবে। হাত থেকে টাকা বেরিয়ে যেতে পারে। কথাবার্তা একটু ভেবেচিন্তে বলবেন। অধিক পরিশ্রম করতে হবে এবং ঝগড়া-বিবাদ এড়িয়ে চলুন।

তুলা রাশি:

কথাবার্তায় ভারসাম্য বজায় রাখুন। ধৈর্য কম থাকবে। মন অশান্ত থাকবে। কোন নতুন কাজ শুরু করার আগে ভালোভাবে ভাবনা-চিন্তা করে নেবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর