বালির ছায়া এবার পশ্চিম মেদিনীপুরের পিংলাতে। পাঁচ বছরের ছেলেকে নিয়ে উধাও গৃহবধূ। তাঁর নিখোঁজ হওয়ার নেপথ্যে পরকীয়ার টান দেখছে প্রতিবেশীরা। জানা গিয়েছে, এর আগেও একবার পালিয়েছিলেন এই গৃহবধূ। তবে পরে তিনি ফিরে আসেন। এবারও তাই হবে? প্রশ্নের উত্তরের অপেক্ষায় পরিবার। পিংলা থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। খোঁজ চালাচ্ছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে, গতকাল, বৃহস্পতিবার সকালে পিংলা থানার গোবর্ধনপুরে দনিচক গ্রামে। পরিবার সূত্রে খবর, সুদেষ্ণা সকালে তাঁর পাঁচ বছরের ছেলে রাজকুমার মাইতিকে টিউশন পড়াতে নিয়ে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু এরপর থেকেই তাঁকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকেরা জানান যে সুদেষ্ণার মোবাইল ফোন সুইচড অফ। কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। দিনভর অপেক্ষার পরও যখন সুদেষ্ণা বাড়ি ফিরলেন না, এরপর থেকে উদ্বেগ বাড়তে শুরু করে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে।
পরিবার সূত্রে খবর, সুদেষ্ণার স্বামী গোপাল মাইতি থাকেন হাওড়ায়। সেখানেই কাজ করেন তিনি। তাঁকে তাঁর স্ত্রীয়ের নিখোঁজ হওয়ার খবর জানানো হয়েছে। সুদেষ্ণার দাদা বোন নিখোঁজ হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে একটি পোস্ট করেন। যদি কেউ সাহায্য করতে পারেন, এই ভেবে।
তিনি জানান, “সকালে বোন ভাগ্নেকে নিয়ে টিউশন পড়ানোর নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকেই এখনও পর্যন্ত বাড়ি ফেরেনি”। এই ঘটনায় নিখোঁজ ওই গৃহবধূর শ্বশুরবাড়ির তরফে পিংলা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গৃহবধূর সন্ধানে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে শুক্রবার সকাল পর্যন্তও কোনও খবর মেলেনি সুদেষ্ণার।
তবে ছেলেকে নিয়ে সুদেষ্ণার এভাবে উধাও হয়ে যাওয়ার পিছনে পরকীয়ার ঘটনা দেখছে প্রতিবেশীরা। তাদের কথায়, সুদেষ্ণা এর আগেও অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিল। তবে পরে ফিরে আসে সে। কিন্তু এবার সে একাবারে ছেলেকে নিয়েই পালিয়েছে।
প্রতিবেশীদের কথায়, এবার হয়ত নতুন ঘর বাঁধার জন্যই ছেলেকে নিয়েই চলে গিয়েছে সুদেষ্ণা। সম্প্রতি হাওড়ার বালিতে এভাবেই দুই গৃহবধূর উধাও হওয়ার ঘটনা ঘটে। পরে জানা যায় দুই রাজমিস্ত্রির হাত ধরে পালায় তারা। সুদেষ্ণার ক্ষেত্রেও এমনই কিছু ঘটেছে কী না, তা নিয়ে উঠছে প্রশ্ন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার