BIG BREAKING: বাংলার ২ জন বিজেপি সাংসদ গ্রেফতার।

ইতিমধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্য জুড়ে হিংসাত্মক বিক্ষোভ চলছেই শেষ ৫ দিন ধরে। সেই বিক্ষোভে ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগ করা হয়েছে ট্রেন এবং রেলস্টেশনগুলিতে।

আজ, সেই রেলস্টেশনগুলির মধ্যে মালদার ক্ষতিগ্রস্থ হরিশচন্দ্রপুর এবং ভালুকা রেলস্টেশন পরিদর্শন করতে যান বিজেপি’র প্রতিনিধি দল। স্থানীয় সুত্রে জানা যায় যে, বিজেপির ওই প্রতিনিধি দলে ছিলেন স্থানীয় উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক এবং রাজ্য বিজেপি নেতা রথীন বোস প্রমুখ। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিজেপির এই প্রতিনিধিদল হরিশচন্দ্রপুর ও ভালুকার পথে এগোনো শুরু করলেই ইংরেজবাজারের ৩৪নং জাতীয় সড়কে তাদের রাস্তা আটকায় জেলা পুলিশ।

এরপরেই বিজেপির দুই সাংসদ ৩৪নং জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং রাস্তার ওপরেই বসে পড়ে ধর্না শুরু করে দেন তারা। জেলা পুলিশের আধিকারিকরা তাদের বারবার ধর্না তুলে দিতে বললেও তারা কর্ণপাত করেননি। তারপরই খগেন মুর্মু ও নিশীথ প্রামাণিককে গ্রেফতার করে ইংরেজবাজার থানায় নিয়ে যায় জেলা পুলিশ।  থানায় দুইজনকেই প্রায় ২ ঘন্টা বসিয়ে রাখা হয়। এরফলেই ওই অঞ্চলে সাময়িক উত্তেজনা ছড়ায়। যদিও পরবর্তীতে দুইজনকেই ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর