AirAsia-Spicejet: মাত্র ১১২২ টাকা টিকিট! কেটে ফেলুন আর দেশের যেকোন প্রান্তে নববর্ষে চলে যান বিমান ধরে

গত দু’বছর ধরে বিমান সংস্থা গুলির বেশ ক্ষতি হয়েছে। করোনা মরশুমে অধিকাংশ সময় বিমান উড়ানো বন্ধ ছিল। ধীরে ধীরে আবার শুরু হয়েছে বিমান উড়া।তাই এবার শীতের মৌসুমে লাভের মুখ দেখতে মানুষকে দুর্দান্ত সব অফার দিচ্ছে এয়ার এশিয়া এবং স্পাইসজেট।

যদি শীতকালেই দেশের মধ্যে কোথাও বেড়াতে যেতে চান তাহলে এই দুই সংস্থার টিকিটের তালিকায় একবার চোখ বুলিয়ে নিতে পারেন। টিকিটের ন্যূনতম মূল্য হচ্ছে এগারোশো বাইশ টাকা।গত 27 শে ডিসেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং তা চলবে আগামী 31 শে ডিসেম্বর পর্যন্ত।

স্পাইসজেট এই অফারের নাম দিয়েছে দা ওয়াও উইন্টার সেল। এই সেলের মধ্যে আপনি যেতে পারেন চেন্নাই-বেঙ্গালুরু, বেঙ্গালুরু-চেন্নাই, চেন্নাই-হায়দরাবাদ, জম্মু-শ্রীনগর রুটে।

AirAsia-Spicejet: মাত্র ১১২২ টাকা টিকিট! কেটে ফেলুন আর দেশের যেকোন প্রান্তে নববর্ষে চলে যান বিমান ধরে

স্পাইস জেটের তরফে জানানো হয়েছে যে, 27-31 ডিসেম্বর পর্যন্ত অফারে টিকিট বুকিংয়ের সুযোগ থাকলেও ওই টিকিটে সফর করা যাবে 15 জানুয়ারি 2022 থেকে 15 এপ্রিল 2022 পর্যন্ত।

আর এয়ার এশিয়া কী কী অফার দিচ্ছে? স্পাইসজেট এর মত একই ভাড়াতে দেশের অন্যান্য রুটে বিমান চালাবে এয়ার এশিয়া। তাদের অফারের নাম হল নিউ ইয়ার নিউ প্লেসেস। সফর করা যাবে চেন্নাই-বেঙ্গালুরু, বেঙ্গালুরু-চেন্নাই, চেন্নাই-হায়দারাবাদ রুটে। এখানেও 27-31 ডিসেম্বর পর্যন্ত অফারে টিকিট বুকিংয়ের সুযোগ থাকলেও ওই টিকিটে সফর করা যাবে 15 জানুয়ারি 2022 থেকে 15 এপ্রিল 2022 পর্যন্ত।

AirAsia-Spicejet: মাত্র ১১২২ টাকা টিকিট! কেটে ফেলুন আর দেশের যেকোন প্রান্তে নববর্ষে চলে যান বিমান ধরে

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles