প্রধানমন্ত্রীর বড় উদ্যোগ! এবার সকল রাজ্যের মহিলাদের ৬০০০ টাকা দেবে মোদী সরকার

অন্তঃসত্ত্বা মায়ের সবথেকে বেশি যত্নের প্রয়োজন। এর পাশাপাশি দরকার পুষ্টিকর খাবার ও ও সঠিক ভালমানের চিকিৎসার। এই কারণে গর্ভবতী মহিলা ও সদ্যোজাত মায়ের জন্য এক নতুন প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার। নাম প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা।

এই যোজনায় মোদী সরকারের তরফে গর্ভবতী মা ও সদ্যোজাতের জন্য ৬০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের এই প্রকল্পের আওতায় আসার জন্য ইতিমধ্যেই বেশ ভালো সাড়া মিলেছে।

কী উদ্দেশ্য এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার?

১) গর্ভবতী মহিলা এবং সদ্যোজাত সন্তানের মা, উভয়ের স্বাস্থ্য ভালো থাকার জন্য আর্থিক সাহায্য দেওয়াই হল এই যোজনার প্রধান উদ্দেশ্য।

২) যেসমস্ত মহিলারা কাজ করেন, গর্ভবতী হওয়ার সময় তারা কাজ করতে পারেন না। ফলে তাদের আর্থিক সাহায্যের প্রয়োজন হয়। এই সময় এই যোজনার টাকা পেলেন গর্ভবতী মহিলারা সঠিকভাবে বিশ্রাম নিতে পারেন ও ভালো মানের পুষ্টিকর খাবারও খেতে পারবেন।

৩) সমস্ত রাজ্যের গর্ভবতী মহিলারাই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় আবেদন করতে পারবেন।

৪) পরিবারের আর্থিক অবস্থা যা-ই হোক না কেন, এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় সকলেই আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে অর্থ উপার্জন করার কোনও ন্যূনতম নিয়ম বেঁধে দেয়নি কেন্দ্র সরকার।
৫) গর্ভবতী মহিলা এবং সদ্যোজাত সন্তানের মায়েরা সরাসরি নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। কারণ কেন্দ্রীয় সরকারের তরফে টাকা সেখানেই জমা পড়বে।

৬) তবে শুধুমাত্র প্রথম সন্তানের ক্ষেত্রেই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় আবেদন করা যাবে। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে হবে না।

এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা সম্পর্কে কিছু তথ্য যেতে নেওয়া যাক-

১) গর্ভবতী মহিলারা যাতে পুষ্টিকর খাবার ও ভালো মানের চিকিৎসা করাতে পারেন, এই কারণে তাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়।

২) প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অন্তর্গত গর্ভবতী মহিলাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে ১০০০ টাকা দেওয়া হবে গর্ভবতী হওয়ার ১৫০ দিনের ভেতর। দ্বিতীয় কিস্তিতে ২০০০ টাকা দেওয়া হবে ১৮০ দিনের ভেতরে, তৃতীয় কিস্তিতে ২০০০ টাকা দেওয়া হবে ডেলিভারি হওয়ার পর এবং শিশুর প্রথম টিকাকরণ হবার পর। এই ভাবে কিস্তিতে সকল টাকা দেওয়া হয়ে থাকে।

৩) প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার কাজ কেমন হচ্ছে, তা খেয়াল রাখেন স্বয়ং প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী।

৪) প্রধানমন্ত্রী মাতৃ যোজনা, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন এই দুই যোজনা মিলে প্রথমবার গর্ভবতী হওয়া গ্রামীণ মহিলাদের জন্য ৬৪০০ টাকা ও শহরের প্রথমবার গর্ভবতী মহিলাদের জন্য ৬০০০ টাকা দেওয়া হয়।

এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় আবেদন করার জন্য ও এর সম্বন্ধে বিশদে জানতে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। এই যোজনায় নাম নথিভুক্ত করতে গর্ভবতী মহিলা বা সদ্যোজাত সন্তানের মায়ের আধার কার্ড আবশ্যক। যে ব্যক্তির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লাগবে।

আরও অন্যান্য খবর